কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ০৮:২৪ এএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ০৮:৩৭ এএম
অনলাইন সংস্করণ

কারাবন্দি হলমার্ক গ্রুপের এমডি তানভীর মারা গেছেন 

হলমার্ক গ্রুপের এমডি মো. তানভীর মাহমুদ। ছবি: সংগৃহীত
হলমার্ক গ্রুপের এমডি মো. তানভীর মাহমুদ। ছবি: সংগৃহীত

ঋণ জালিয়াতির মামলায় দণ্ডপ্রাপ্ত ও কারাবন্দি হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. তানভীর মাহমুদ (৫৫) মারা গেছেন।

শনিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ জানান, দুপুর দেড়টার দিকে তানভীর মাহমুদ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢামেকে পাঠানো হয়। বিকেল ৪টার দিকে তাকে হাসপাতালের ছয়তলার ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

প্রাথমিকভাবে চিকিৎসকরা জানিয়েছেন, তানভীর মাহমুদ দীর্ঘদিন ধরে কিডনি সমস্যা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হাঁপানি ও শ্বাসকষ্টজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

তানভীর মাহমুদ যে মামলায় দণ্ডিত হয়ে কারাবন্দি ছিলেন, সেটি প্রায় এক যুগ বছর আগের। অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় চলতি বছরের ১৯ জুন আদালত রায় ঘোষণা করেন। ঢাকার প্রথম বিশেষ জজ আদালতের বিচারক মো. আবুল কাশেম ওই রায়ে তানভীর মাহমুদ, তার স্ত্রী ও কোম্পানির চেয়ারম্যান জেসমিন ইসলামসহ মোট ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

এর আগে ২০১২ সালে সোনালী ব্যাংক থেকে প্রায় চার হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনায় হলমার্ক গ্রুপের মালিকপক্ষ ও ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে ১১টি মামলা হয়েছিল। যদিও এসব মামলায় তানভীর বা জেসমিন ইসলাম আসামি ছিলেন না। তাদের সাজা হয়েছিল ২০১২ সালের ৪ অক্টোবর দুদকের করা রমনা থানার মামলায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১০

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

১২

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

১৩

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১৪

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১৫

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১৭

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৯

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

২০
X