কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৩ এএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৮ এএম
অনলাইন সংস্করণ

চীন ও ভারতের উদ্দেশে ঢাকা ছাড়লেন সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

১৯তম এশিয়ান গেমসের উদ্বোধন ও ইন্দো-প্যাসিফিক আর্মিস চিফস কনক্লেভ (আইপিএসি) সম্মেলনে অংশগ্রহণ করতে চীন ও ভারতের উদ্দেশে রওনা হয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে দেশ দুইটির উদ্দেশে ঢাকা ত্যাগ করে সেনাবাহিনী প্রধান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে আগামী ২৩ সেপ্টেম্বর চীনের হ্যাংজো শহরে অনুষ্ঠিত হতে যাওয়া ১৯তম এশিয়ান গেমসের উদ্বোধনসহ বিভিন্ন গেমস অ্যান্ড স্পোর্টস ইভেন্ট পর্যবেক্ষণ করবেন সেনাবাহিনী প্রধান। এ ছাড়াও, সেনাপ্রধান বিভিন্ন দেশের ন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও মহাসচিবগণের সঙ্গে মতবিনিময় করবেন।

চীন সফর শেষে ভারতীয় সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ২৫-২৭ সেপ্টেম্বর ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ইন্দো-প্যাসিফিক আর্মিস চিফস কনক্লেভ (আইপিএসি) সম্মেলনে অংশগ্রহণ করবেন। এই সম্মেলনের লক্ষ্য হচ্ছে মূলত বন্ধুভাবাপন্ন দেশসমূহের স্থল বাহিনীগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে পারস্পরিক আস্থার পরিবেশ সৃষ্টি করা, পেশাদারী সম্পর্ক উন্নয়ন এবং আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা।

এ ছাড়াও, এই সম্মেলনে বিভিন্ন বন্ধুপ্রতিম দেশের সেনাবাহিনী প্রধান পর্যায়ের সামরিক কর্মকর্তাগণ পারস্পরিক বৈঠকে অংশগ্রহণপূর্বক নিজেদের মধ্যে প্রশিক্ষণ সহযোগিতাকে জোরদার করার ক্ষেত্রে সম্মিলিতভাবে কাজ করার ব্যাপারে আলোচনা করবেন।

সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ২৮ সেপ্টেম্বর দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

হাইকোর্টের যে রায়ে ধাক্কা খেলেন মমতা ব্যানার্জী

৩৫ বছরেই চলে গেলেন ডাভেইগ চেজ

চট্টগ্রাম বন্দরে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতা ঘিরে বিক্ষোভ  

‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

ভারতে বিজেপি নেতাকে জীবন্ত পুড়িয়ে হত্যা

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

১০

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

১১

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১২

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

১৩

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

১৪

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

১৫

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

১৬

সবার আগে নকআউটে কারা

১৭

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত গ্রেপ্তার

১৮

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

১৯

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

২০
X