কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩৩ পিএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

প্রথমবারের মতো আয়োজন হচ্ছে কক্সবাজার পর্যটন মেলা

আগামী ২৪ তারিখ থেকে শুরু হবে কক্সবাজার পর্যটন মেলা। ছবি : কালবেলা
আগামী ২৪ তারিখ থেকে শুরু হবে কক্সবাজার পর্যটন মেলা। ছবি : কালবেলা

প্রথমবারের মতো দুদিনব্যাপী ‘কক্সবাজার পর্যটন মেলা-২০২৩’ শুরু হতে যাচ্ছে। কক্সবাজারের লোকজ ঐতিহ্য-সংস্কৃতি, লোকগীতি, ঐতিহ্যবাহী খবার এবং পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানকে জাতীয়ভাবে তুলে ধরার জন্য এই মেলার আয়োজন করা হয়েছে।

কক্সবাজার স্টুডেন্ট ফোরাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ট্যুরিস্ট সোসাইটির যৌথ উদ্যোগে আগামী ২৪ ও ২৫ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ডাস চত্বরে এ মেলা অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) কক্সবাজার স্টুডেন্ট ফোরামের সাধারণ সম্পাদক সাইমুন ইসলাম বাপ্পি কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মেলায় ১২টি হোটেল, ট্যুর অপারেটরস গ্রুপ, এয়ারলাইনস এবং কক্সবাজারের ঐতিহ্যবাহী পণ্যের স্টল থাকবে। মেলা শুরু হবে ২৪ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে। যা চলবে রাত ৮টা পর্যন্ত।

সাইমুন ইসলাম বাপ্পি কালবেলাকে বলেন, আমরা প্রত্যাশা করছি প্রায় ২০ হাজার পর্যটক, দর্শনার্থী এই মেলার প্রাঙ্গণ মুখরিত রাখবে। এই মেলায় বিশেষ করে ভ্রমণপিপাসুদের টার্গেট করা হয়েছে। তবে শিক্ষার্থীরা আমাদের মেলার বিশেষ আকর্ষণ।

মেলা চলাকালে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো পর্যটক এবং ভ্রমণকারীদের জন্য তাদের সেবা ও পণ্যের ওপর ১৫-৫০ শতাংশ ছাড় প্রদান করবে বলে জানিয়েছে।

তাছাড়া, দর্শনাথীদের জন্য প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ও কক্সবাজারের পর্যটন গন্তব্যের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

১০

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

১১

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

১২

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

১৩

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৪

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৫

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১৬

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

১৭

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

১৮

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

১৯

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

২০
X