কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৫ পিএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৮ পিএম
অনলাইন সংস্করণ
কানাডা-ভারত কূটনৈতিক দ্বন্দ্ব

ভারতের প্রশংসায় পঞ্চমুখ মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। ছবি : সংগৃহীত
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। ছবি : সংগৃহীত

ভারত-কানাডা কূটনৈতিক দ্বন্দ্বের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, ‘আমি গর্বিত এই কারণে যে, ভারত কখনো অপরিপক্ব কাজ করে না।’ শনিবার (২৩ সেপ্টেম্বর) ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জাতিসংঘের ৭৮তম অধিবেশন থেকে বাংলাদেশের অনেক আশা রয়েছে। পুরো বিশ্বের বেশিরভাগ দেশ বিভক্ত। বাংলাদেশ বিশ্বাস করে যে বহুপাক্ষিকতাই এগিয়ে যাওয়ার পথ।

তিনি আরও বলেন, আমাদের অনেক চ্যালেঞ্জ যেমন জলবায়ু পরিবর্তন, দেশজুড়ে মূল্যস্ফীতি, খাদ্য নিরাপত্তাহীনতা এবং এমনকি পারমাণবিক যুদ্ধের হুমকি রয়েছে। তাই স্বাভাবিকভাবেই, আমরা ভেবেছিলাম জাতিসংঘের মতো একটি প্রতিষ্ঠান, সংলাপ ও আলোচনার মাধ্যমে সেসব সমস্যার সমাধান করা যেতে পারে কিন্তু দুর্ভাগ্যবশত, এখন পর্যন্ত আমরা তেমন অগ্রগতি অর্জন করতে পারিনি।

সম্প্রতি টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে কানাডা-ভারতের কূটনৈতিক সম্পর্ক। দেশটিতে জি-২০ সম্মেলনে এসে দীর্ঘ সময় আটকা পড়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তার দপ্তরের অভিযোগ, এ সময়ে ভারত সরকারের পক্ষ থেকে কোনো খোঁজ নেওয়া হয়নি। এ ছাড়া সম্মেলনে তার সঙ্গে কাঠামোগত দ্বিপাক্ষিক বৈঠকে সম্মত হননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর ভারত থেকে দেশে ফিরে কঠোর পদক্ষেপ নেয় কানাডা। তার জবাবে পাল্টা পদক্ষেপ নিয়েছে ভারতও।

আলজাজিরা জানিয়েছে, সবশেষ কানাডার শীর্ষ কূটনীতিককে আগামী পাঁচ দিনের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের শুরুতে কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদীকে হত্যার ঘটনায় ক্রমবর্ধমান বিবাদে অটোয়া ভারতীয় এক কূটনীতিককে বহিষ্কারের কয়েক ঘণ্টার মধ্যে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

এনসিপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

কাশ্মীরে বিক্ষোভে নিহত অন্তত ২৪, অচল জনজীবন

অস্ট্রিয়া ম্যাচের আগে আরেকটি দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

চার জেলায় বন্যার আভাস

পারমাণবিক অস্ত্রের পথ ছিল ওবামার ইরান চুক্তি

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

১০

ধর্মীয় অবমাননা ঠেকাতে জগন্নাথ হল সংসদের ৬ দাবি

১১

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৬

১২

‘এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি’

১৩

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

১৪

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

১৫

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

১৬

আমি বস হতে চাইনি, শুধু মজা করেছিলাম: ট্রাম্প

১৭

ফাঁকা বাসায় শিশুকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী সুমন গ্রেপ্তার

১৮

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

১৯

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

২০
X