কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৩, ০৩:৫৩ পিএম
আপডেট : ১৯ জুন ২০২৩, ০৪:০১ পিএম
অনলাইন সংস্করণ

কমছে মার্কিন নির্ভরতা, ফরাসি উড়োজাহাজ কিনছে বিমান

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ছবি : সংগৃহীত
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ছবি : সংগৃহীত

প্যারিস-ভিত্তিক বিমান নির্মাতা সংস্থা এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর ফলে কমছে মার্কিন বিমান নির্মাতা সংস্থা বোয়িংয়ের ওপর নির্ভরতা। বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

মাহবুব আলী বলেন, ‘আমাদের চাহিদা অনুযায়ী পর্যায়ক্রমে ১০টি বিমান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়টি এখন কারিগরি কমিটি মূল্যায়ন করছে।’

এ আগে বিভিন্ন সূত্রে জানা যায়, এয়ারবাসের কাছ থেকে বিমান বাংলাদেশের ১০টি এ৩৫০ বিমান কেনার প্রথম চুক্তি কাছাকাছি পৌঁছেছে।

রয়টার্স বলছে, সোমবার থেকে ফ্রান্সের রাজধানীতে শুরু হচ্ছে প্যারিস এয়ারশো। সেখানে এই চুক্তি চূড়ান্ত হবে কিনা, তা এখনো জানা যায়নি। এ ব্যাপারে এয়ারবাসের পক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, ‘সব দেশের বহরেই এয়ারবাস এবং বোয়িং উভয়ই রয়েছে। আমাদের বহরে একটিও এয়ারবাস ছিল না।’

বিমান বাংলাদেশের ওয়াইডবডি অর্ডারে আধিপত্য রয়েছে মার্কিন বিমান নির্মাতা বোয়িংয়ের। বাংলাদেশের সরকারি বিমান সংস্থার বহরে ২০টির বেশি বোয়িংয়ের বিমান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

১০

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১১

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১২

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১৩

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৪

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৫

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৬

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৭

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৮

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৯

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

২০
X