কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ০৬:৪৭ এএম
অনলাইন সংস্করণ

‘সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়তে চিকিৎসক ও গণমাধ্যমের সমন্বয় জরুরি’

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

দেশের স্বাস্থ্যখাতকে আরও শক্তিশালী করতে এবং চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চিকিৎসক ও গণমাধ্যমের সমন্বিত ভূমিকা অপরিহার্য বলে মন্তব্য করেছেন বিশিষ্ট চিকিৎসক নেতারা।

তারা বলেন, বর্তমান সরকারের লক্ষ্য অনুযায়ী একটি সুস্থ ও সবল বাংলাদেশ গড়তে হলে শুধু চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীরাই যথেষ্ট নন, বরং সংবাদমাধ্যমকেও বড় দায়িত্ব পালন করতে হবে।

সোমবার (২ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারের একটি রেস্টুরেন্টে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ) আয়োজিত ইফতার মাহফিলে বক্তারা এসব কথা বলেন।

ইফতারপূর্ব আলোচনায় চিকিৎসক নেতারা বলেন, স্বাস্থ্যসেবার চ্যালেঞ্জ মোকাবিলায় গণমাধ্যমকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন বলেন, স্বাস্থ্যখাত মানেই শুধু চিকিৎসক নয়, গণমাধ্যমও এখানে বড় অংশীদার। তারা ভালো কাজের প্রশংসা যেমন করে, তেমনি ভুলগুলো ধরিয়ে দিয়ে সংশোধনের পথ দেখায়।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ বলেন, আগামী দিনের সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়তে চিকিৎসক ও গণমাধ্যমকর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারলে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে।

ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বলেন, সাংবাদিকদের জন্য তাকওয়া হলো সাদাকে সাদা এবং কালোকে কালো বলা। তারা দেশপ্রেমের জায়গা থেকে সত্যনিষ্ঠ থাকলে দেশ এগিয়ে যাবে।

২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালের উপ-পরিচালক ডা. আয়েশা আক্তার পবিত্র রমজানের শিক্ষায় সবাইকে সৎ পথে পরিচালিত হওয়ার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে বিএইচআরএফ সভাপতি প্রতীক ইজাজ বলেন, আমাদের সবার মূল লক্ষ্য সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। বিশেষ করে স্বাস্থ্যবিটে কর্মরত সাংবাদিকদের নির্মোহভাবে এই খাতের ইতিবাচক ও নেতিবাচক কর্মকাণ্ডগুলো তুলে ধরতে হবে।

বিএইচআরএফ সভাপতি প্রতীক ইজাজের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ঔষধ শিল্প সমিতির কোষাধ্যক্ষ হালিমুজ্জামান। উপস্থিত ছিলেন, ঔষধ শিল্প সমিতির নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম, আইসিডিডিআর,বি-র জনসংযোগ প্রধান তারিফুল ইসলাম, ইনসাফ বারাকাহ হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএইচআরএফ সাধারণ সম্পাদক মুজাহিদ শুভ এবং সঞ্চালনা করেন অর্থ সম্পাদক আজাদুল ইসলাম আদনান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

১০

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১১

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১২

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১৩

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৪

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৫

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৬

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৭

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৮

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৯

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

২০
X