কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের সঙ্গে ভারতের সাংস্কৃতিক বন্ধন ঐতিহাসিক : প্রণয় ভার্মা

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। ছবি : কালবেলা
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। ছবি : কালবেলা

বাংলাদেশ ও ভারতের মধ্যে অত্যন্ত গভীর যে সাংস্কৃতিক সম্পর্ক বিদ্যমান রয়েছে তা ঐতিহাসিক বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

শুক্রবার (১০ এপ্রিল) গুলশানের আইজিসিসি প্রাঙ্গণে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) প্রতিষ্ঠার ৭৭তম বার্ষিকী উপলক্ষে ‘আইসিসিআর দিবস’ উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

হাইকমিশনার বলেন, ভারতীয় হাই কমিশন এবং ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার (আইজিসিসি) ভারতীয় কূটনীতির সাংস্কৃতিক হৃদস্পন্দন, যা সীমান্ত অতিক্রম করে সাংস্কৃতিক সংলাপকে উৎসাহিত করে।

অনুষ্ঠানে হাইকমিশনার আইজিসিসি আয়োজিত দুই দিনব্যাপী চিত্রশিল্প ক্যাম্প ‘সম্প্রীতি’-র আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই আয়োজনের মূল লক্ষ্য ছিল দুই দেশের স্থায়ী সাংস্কৃতিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করা।

অনুষ্ঠানে দুই দেশের বোঝাপড়া ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের গুরুত্ব তুলে ধরে প্রণয় ভার্মা বলেন, “ভারত ও বাংলাদেশের মধ্যকার সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত গভীর, যা দীর্ঘ ইতিহাসের ওপর প্রতিষ্ঠিত। ভারতীয় হাইকমিশন এবং আইজিসিসি কেবল কূটনৈতিক প্রতিষ্ঠান নয়, বরং সাংস্কৃতিক বিনিময়ের গুরুত্বপূর্ণ কেন্দ্র, যা দুই দেশের মানুষের মধ্যে সংযোগ ও বোঝাপড়া বাড়াতে ভূমিকা রাখছে।”

দুই দেশের মধ্যে স্থায়ী সাংস্কৃতিক অংশীদারিত্ব আরও জোরদার করার লক্ষ্য নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দুই দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক কর্মী ও শিল্পীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X