কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুন ২০২৩, ০৫:৪৪ পিএম
আপডেট : ২০ জুন ২০২৩, ০৬:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে

কর্মশালায় আইসিটি সচিব সামসুল আরেফিন
কর্মশালায় আইসিটি সচিব সামসুল আরেফিন

কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে খাপ খাইয়ে নিতে না পারলে ভবিষ্যতে ফ্রিল্যান্সিং পেশায় টিকে থাকা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব সামসুল আরেফিন। এ জন্য এই প্রযুক্তির সাথে খাপ খাইয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন আইসিটি সচিব।

আজ মঙ্গলবার রাজধানীর আইসিটি টাওয়ারে অনুষ্ঠিত লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের (এলইডিপি) উদ্যোগে ফ্রিল্যান্সিং আইডিয়া শেয়ারিং কর্মশালা আয়োজিত হয়। এই সভায় প্রধান অতিথি ছিলেন আইসিটি সচিব সামসুল আরেফিন।

প্রধান অতিথির বক্তব্যে আইসিটি সচিব বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে খাপ খাইয়ে নিতে না পারলে আগামীতে ফ্রিল্যান্সার পেশায় টিকে থাকা সম্ভব হবে না। এ ছাড়া তাদের এআই, এআর, ভিআরসহ আগামীর প্রযুক্তির বিষয়েও জ্ঞান আহরণ করতে হবে। ফ্রিল্যান্সারদের নতুন বাজার খোঁজার ওপর জোর দিতে হবে। দেশের সাইবার জগতের নিরাপত্তায় ইথিক্যাল হ্যাকার তৈরি করতে হবে।

উল্লেখ্য, ২০১৪ সালে শুরু হওয়া লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্প শেষ হবে আগামী ডিসেম্বর মাসে। এই প্রকল্পে এরই মধ্যে দেশের ৬৪ জেলা থেকে প্রশিক্ষণ নিয়েছে ৪০ হাজার জন। এর মাধ্যমে প্রশিক্ষণকারীদের ৮০ শতাংশই নিজেদের বেকারত্ব ঘুচিয়েছে। প্রকল্প সফলতার ধারাবাহিকতায় লার্নিং, আর্নিং অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ দ্বিতীয় পর্যায়ে একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

এ সময় আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব নাভিদ শফিউল্লাহর সভাপতিত্বে অন্যান্যের মাঝে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক রণজিৎ কুমার, যুগ্ম সচিব আতাউর রহমান, ডিজিটাল সিকিউরিটি এজেন্সির (ডিএসএ) মহাপরিচালক মো. কামরুজ্জামান, লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের পরিচালক হুমায়ুন কবির।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১০

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১১

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১২

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৩

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৪

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৫

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৬

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১৭

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৮

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১৯

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

২০
X