রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ১২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

যেভাবে মুহূর্তেই জানবেন ছবি আসল নাকি এআই দিয়ে তৈরি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আজকাল অনলাইনে ছবি দেখলে সহজে বোঝা যায় না এটি আসল নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি। তবে এবার কয়েক সেকেন্ডেই ছবির সত্যতা যাচাই করা সম্ভব।

এখনকার ডিজিটাল যুগে ছবির সত্যতা যাচাই করা খুবই গুরুত্বপূর্ণ। কনটেন্ট ক্রিয়েটর, ব্লগার, ই-কমার্স ব্যবসায়ী বা সাধারণ ব্যবহারকারীর কেউই ভুয়া ছবি এড়াতে চায় না। আধুনিক এআই টুলস এত বাস্তবসম্মত ছবি তৈরি করতে পারে যে, তা প্রায় আসল ফটোগ্রাফের মতো দেখায়।

তবে, উন্নত ইমেজ ডিটেকশন সফটওয়্যার, মেটাডেটা বিশ্লেষণ, পিক্সেল প্যাটার্ন চেকিং এবং রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে সহজেই বোঝা যায় কোন ছবি আসল এবং কোনটি এআইয়ে তৈরি। এর ফলে ব্যবহারকারীরা ভুয়া তথ্য থেকে রক্ষা পান এবং ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতাও বজায় থাকে।

এআই দিয়ে ছবি তৈরি করার প্রবণতা ক্রমেই বাড়ছে। অনেকেই অনলাইনে ভুয়া ছবি প্রকাশ করছেন, যা এত নিখুঁত যে সাধারণ চোখে তা চেনা মুশকিল। ফলে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি তৈরি হচ্ছে।

বর্তমানে কিছু ছবি শনাক্তকরণের পদ্ধতি থাকলেও সব সময় ছবির উৎস সঠিকভাবে জানা সম্ভব নয়। তাই অনলাইনে ভুয়া কনটেন্ট ছড়ানোর ঝুঁকি এখনো রয়ে গেছে।

এই সমস্যার সমাধান হিসেবে গুগল জেমিনি অ্যাপে নতুন একটি সুবিধা এনেছে। জেমিনির নতুন টুল দিয়ে সহজেই বোঝা যাবে কোন ছবি গুগলের এআই দিয়ে তৈরি বা সম্পাদনা করা হয়েছে। এই সুবিধা ব্যবহার করে ব্যবহারকারী ছবির সত্যতা মুহূর্তেই যাচাই করতে পারবেন।

এ ছাড়া, জেমিনির SynthID প্রযুক্তি ব্যবহার করে ছবির উৎসও জানা যায়। ব্যবহারকারী যদি সন্দেহ করেন, তাহলে ছবিটি জেমিনিতে আপলোড করে Was this created by Google AI? বা Is this AI generated? জিজ্ঞেস করতে পারেন। যদি ছবি গুগলের কোনো এআই টুল দিয়ে তৈরি হয়ে থাকে, তবে SynthID জলছাপ শনাক্ত করে ছবির উত্স এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা দেখাবে।

সূত্র : প্রযুক্তি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X