কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৩, ০৬:৩৩ পিএম
আপডেট : ০৭ জুন ২০২৩, ০৭:১৪ পিএম
অনলাইন সংস্করণ

তীব্র লোডশেডিংয়ের মধ্যে বিদ্যুৎ নিয়ে সুখবর প্রধানমন্ত্রীর

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী। ছবি: সংগৃহীত
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী। ছবি: সংগৃহীত

বিদ্যুতের ঘাটতির কারণে সারা দেশ যখন তীব্র লোডশেডিংয়ের কবলে—ঠিক সেই সময়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানিয়েছেন, আগামী দুয়েক দিনের মধ্যেই জাতীয় গ্রিডে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে।

আজ বুধবার ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় এ কথা জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সারা পৃথিবীতে তেলের দাম বেড়েছে। আমরা যে এলএনজি ও গ্যাস আমদানি করি সেগুলোর দামও বেড়ে গেছে। আর আমরা নিজেরা কূপ খনন করে গ্যাস উৎপাদন করেছি। এসব কিছুর মধ্যেও আমরা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি। সেই বিদ্যুতের এখন অসুবিধা হচ্ছে। আমরা লোডশেডিং দিতে বাধ্য হচ্ছি। আমি জানি মানুষের কষ্ট হচ্ছে। তাদের কষ্ট আমি উপলব্ধি করতে পারি। আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। দুএকদিনের মধ্যে আরও ৫০০ মেগাওয়াট যুক্ত হবে, ১০-১৫ দিন পর আরও যুক্ত হবে। তারপর আর কষ্ট থাকবে না।

তিনি বলেন, বাংলাদেশে অস্বাভাবিক গরম পড়েছে। ৪১ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হবে এটা তো আমরা ভাবতেই পারি না। সেই সঙ্গে বৃষ্টি নেই। আমাদের সবার কষ্ট হচ্ছে আমরা সেটা বুঝতে পারছি। কীভাবে এ কষ্ট থেকে লাঘব পাওয়া যায় সেটার চেষ্টা আমরা করছি। এটা শুধু আমাদের একার কষ্ট না, এটা সারা বিশ্বে হচ্ছে।

শেখ হাসিনা বলেন, আমাদের দেয়া বিদ্যুৎ, ইন্টারনেট ও এসিরুমে বসে আমাদেরই সমালোচনা করা হয়। আমরা জানি কখন কোন সিদ্ধান্ত নিতে হয়। কখন কোন কথা বলতে হয়।

দেশের মানুষ খালেদা-তারেক জিয়ার অগ্নিসন্ত্রাসের শিকার উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বিএনপির দুঃশাসন কি ভুলে গেছেন দেশবাসী?

আন্দোলন-সংগ্রাম করে নাকি আমাদের সরকারকে উৎখাত করবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তারা যদি এখনো সংঘাত করে তাহলে আমেরিকাই তো তাদের ভিসা বন্ধ করে দেবে। আমি বলে দিয়েছি, তারা যেভাবে খুশি আন্দোলন করে করুক, কোনো বাধা যেন না দেয়া হয়। তারা ভেবেছে, বিদেশিরা তাদের নাগরদোলায় করে ক্ষমতায় বসিয়ে দেবে। আসলে বাইরের শক্তি তাদের ব্যবহার করবে কিন্তু ক্ষমতায় বসতে দেবে না। ক্ষমতায় কোনো দলকে বসাতে পারে শুধু জনগণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার, পলাতক ২

হিটস্ট্রোকের আগে শরীর যেসব সংকেত দেয়

কাজ শেষে বাড়ি ফেরার পথে নারী শ্রমিক ধর্ষণের শিকার, গ্রেপ্তার ১

চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

টিআইবির বিবৃতি / কালো টাকা বৈধ করার সুযোগ দুর্নীতিকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়ার শামিল

৬ দফা দাবিতে চমেকে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন

হজ শেষে হাজিদের জন্য যে ৩ কাজ জরুরি

বিশ্ববিদ্যালয়ের স্কলারদের ছাড়া শিল্প চলতে পারে না : রাগীব আলী

আল জাজিরার অনুসন্ধান / নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে দক্ষিণ গাজা, স্যাটেলাইটে উঠে এলো ইসরায়েলের বর্বরতা  

৫ জুলাই বিয়ে, জানালেন আমির নিজেই

১০

বিশ্বকাপে ডাক পাওয়ায় পিছিয়ে গেল বিয়ে

১১

‘আপা’ সম্বোধনে নয়, বাসি মিষ্টি বিক্রির দায়ে বনফুলকে জরিমানা : ইউএনও

১২

অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

১৩

ব্রাহ্মণবাড়িয়া / ক্রসিং পারাপারের সময় ট্রেনের ধাক্কায় খাদে মাইক্রোবাস 

১৪

ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরানো সম্ভব : আইআরজিসি কমান্ডার

১৫

বরিশালে ইয়াবা-গাঁজাসহ কনস্টেবল গ্রেপ্তার

১৬

৩ জেলায় প্রশাসক নিয়োগ

১৭

বিকেএম মহাসচিব / বিদ্যুতের অযৌক্তিক মূল্যবৃদ্ধি জনজীবনের ওপর নতুন আঘাত

১৮

কালবেলার হরিণাকুণ্ডু উপজেলা প্রতিনিধিকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে দুর্বৃত্তরা

১৯

রাজউকে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে

২০
X