কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩, ০৮:৫৭ এএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ১২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ভোটের পরিস্থিতি যাচাইয়ে শনিবার ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল

যুক্তরাষ্ট্রের পতাকা। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের পতাকা। ছবি: সংগৃহীত

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি আছে কি না, সেটি যাচাইয়ে এবার ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল। আগামী শনিবার (৭ অক্টোবর) বাংলাদেশে আসছে দলটি। তারা ১১ অক্টোবর পর্যন্ত অবস্থান করবেন।

সফরকালে পররাষ্ট্র, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশনসহ বিভিন্ন মহলের সঙ্গে বৈঠক করবেন প্রতিনিধিদলের সদস্যরা। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ-পরিস্থিতি দেখতে বাংলাদেশে আসছে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল। ওই প্রতিনিধিদলে ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) তিনজন ও ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) দু-তিনজন বিশেষজ্ঞ থাকবেন। এ দলটি আসার বিষয়ে গত ২৫ জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানায় ওয়াশিংটন।

এর আগে গত ১ আগস্ট নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাতের পর বিষয়টি সাংবাদিকদের জানান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ওইদিন তিনি বলেন, অক্টোবরে প্রাক-নির্বাচন পরিস্থিতি মূল্যায়ন টিম পাঠাবে যুক্তরাষ্ট্র। এ ক্ষেত্রে নির্বাচন পর্যবেক্ষণে অভিজ্ঞতা রয়েছে—এমন জাতীয় পর্যায়ের বিশেষজ্ঞদের পাঠানো হবে।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক দলে এনডিআই ও আইআরআইর বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন এমন ব্যক্তিরা বাংলাদেশে আসছেন।

যুক্তরাষ্ট্রের হয়ে জাতিসংঘে দায়িত্ব পালন করছেন এমন ব্যক্তিও রয়েছেন দলে। আছেন মালয়েশিয়ার সাবেক একজন সংসদ সদস্যও। এ প্রতিনিধিদলের প্রতিবেদনের ওপর আগামী নির্বাচনে যুক্তরাষ্ট্র পর্যবেক্ষক পাঠাবে কি না, তা অনেকটাই নির্ভর করছে।

এর আগে বাংলাদেশে নির্বাচন-পূর্ব পরিস্থিতি দেখতে গত ৯ জুলাই ঢাকায় আসে ইউরোপীয় ইউনিয়নের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল।

২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে যুক্তরাষ্ট্র এবং ইইউ নির্বাচন পর্যবেক্ষণে কোনো পর্যবেক্ষক পাঠায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১০

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১১

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১২

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৩

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৪

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৫

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৬

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৭

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৮

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৯

ইবনে সিনায় চাকরির সুযোগ

২০
X