কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৬, ০৯:৩১ পিএম
অনলাইন সংস্করণ

সৌদিতে কর্মব্যস্ত প্রথম দিন ধর্মমন্ত্রীর, হজ টিমকে কঠোর বার্তা

সৌদি আরবে হজ কার্যক্রম মনিটরিংয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। ছবি : সংগৃহীত
সৌদি আরবে হজ কার্যক্রম মনিটরিংয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। ছবি : সংগৃহীত

সৌদি আরবে হজ কার্যক্রম মনিটরিংয়ে গিয়ে কর্মব্যস্ত প্রথম দিন পার করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। বিভিন্ন আন্তর্জাতিক বৈঠকে অংশগ্রহণের পাশাপাশি হজযাত্রীদের সেবার মান তদারকি করেন তিনি।

এ সময় হজ টিমের সদস্যদের দায়িত্ব পালনে অবহেলা না করার কঠোর হুঁশিয়ারি দিয়ে ধর্মমন্ত্রী বলেন, যারা শুধু সৌদি আরবে ঘুরে বেড়াবে কিন্তু দায়িত্ব সঠিকভাবে পালন করবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল বুধবার (২১ মে) সৌদি আরবে পৌঁছে দেশটির হজ ও উমরাহ মন্ত্রীর আমন্ত্রণে জেদ্দার রিজ কার্লটন হোটেলে অনুষ্ঠিত হজ ব্যবস্থাপনা সংক্রান্ত বিশেষ বৈঠকে অংশ নেন ধর্মমন্ত্রী। বৈঠকে বিভিন্ন দেশের ধর্ম ও হজ বিষয়ক মন্ত্রীরা উপস্থিত ছিলেন।

বৈঠকে সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রবিয়াহ হজ বিষয়ক অফিসসমূহের সহযোগিতার প্রশংসা করেন। তিনি হজ ব্যবস্থাপনার প্রস্তুতি, হজযাত্রীদের সেবার উন্নয়ন, দ্রুত পরিকল্পনা বাস্তবায়ন এবং নিয়মকানুন মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে অনুমোদিত পরিবহন ব্যবহার ও ভিড় ব্যবস্থাপনা পরিকল্পনা অনুসরণের আহ্বান জানান।

হজ ব্যবস্থাপনার অভূতপূর্ব উন্নয়নের জন্য বিভিন্ন দেশের পক্ষ থেকে সৌদি সরকার, বিশেষ করে সৌদি বাদশাহ, প্রধানমন্ত্রী, ক্রাউন প্রিন্স এবং হজ ও উমরাহ মন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

বৈঠক শেষে একই স্থানে অনুষ্ঠিত ৫০তম গ্র্যান্ড হজ সিম্পোজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানেও আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন ধর্মমন্ত্রী। এতে সৌদি আরবসহ বিভিন্ন দেশের মন্ত্রী, জ্ঞানী ও প্রভাবশালী ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

এ সময় ধর্মমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন, ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসি, কাউন্সিলর হজ মো. কামরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

পরে রাত সাড়ে ১১টার দিকে মক্কায় হজযাত্রীদের সেবায় স্থাপিত মেডিকেল সেন্টার পরিদর্শন করেন ধর্মমন্ত্রী। সেখানে কর্তব্যরত চিকিৎসক, নার্স ও সহায়ক কর্মীদের সঙ্গে কথা বলে হজযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

এ সময় হজ মেডিকেল টিমের সদস্যদের উদ্দেশে ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন এবং তিনি নিয়মিত হজযাত্রীদের খোঁজখবর রাখছেন।

ধর্মমন্ত্রী আরও বলেন, দায়িত্ব পালনে অবহেলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। যারা সৌদি আরবে এসে দায়িত্ব সঠিকভাবে পালন না করে শুধু ঘোরাফেরা করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

যদিও আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে হজযাত্রীদের সেবা প্রদানকারী কর্মকর্তা-কর্মচারীদের পুরস্কৃত করার ঘোষণাও দেন তিনি।

এর আগে বাংলাদেশ হজ মিশন অফিসে সাংবাদিকদের ব্রিফিংকালে ধর্মমন্ত্রী হজ টিমের সদস্যদের হজযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার নির্দেশ দেন। দায়িত্ব পালনে শৈথিল্য বা অবহেলা পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট সদস্যদের ভ্রমণ সুবিধা কর্তনের কথাও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ডকে সমর্থন ট্রাম্প প্রশাসনের!

পানির তোড়ে সেতুর সংযোগ সড়কে ধস, ঝুঁকিতে ৪ উপজেলার যোগাযোগ

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি

ঝড়-তুফানে যে দোয়া পড়তেন মহানবী (সা.)

প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাবের অডিও ভাইরাল, এসআই ক্লোজড

পূবালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন আহমদের ইন্তেকাল

এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম

বিশ্বকাপের মাঝপথেই দিবালাকে নিয়ে বড় সুখবর

সাবেক আমির শেখ হামাদের মৃত্যু / স্পিকারের নেতৃত্বে কাতার যাচ্ছে বাংলাদেশের প্রতিনিধিদল

এলডিসি-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত প্রস্তুতির তাগিদ

১০

গাড়ি থামিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রী

১১

একতা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ

১২

দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে এলো জরুরি ৩ নির্দেশনা

১৩

আকস্মিক বন্যা ও দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে চলমান সব পরীক্ষা স্থগিতের দাবি ছাত্রদলের 

১৪

হুতি বিদ্রোহীদের বহনকারী ইরানি বিমানকে ঠেকাতে ইয়েমেনের বিমানবন্দরে হামলা

১৫

আঙিনায় পোঁতা ছিল ইজিবাইক চালকের মরদেহ, দম্পতি আটক

১৬

ভারী বর্ষণ আর কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

১৭

আর্জেন্টিনাকে কি সত্যিই বাড়তি সুবিধা দিচ্ছে ভিএআর? সামনে এল পরিসংখ্যান

১৮

অস্ট্রেলিয়ায় ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আদান-আজওয়াফ

১৯

জগন্নাথদেবের রথযাত্রা বৃহস্পতিবার

২০
X