কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ১১:০৭ এএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ১১:২১ এএম
অনলাইন সংস্করণ

বায়ুদূষণে আজ শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান নবম

ধুলার মধ্যে মুখ ঢেকে চলাচল করছে পথচারীরা। ছবি: সংগৃহীত
ধুলার মধ্যে মুখ ঢেকে চলাচল করছে পথচারীরা। ছবি: সংগৃহীত

বায়ুদূষণে বিশ্বের মধ্যে শীর্ষ স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর; আর ঢাকার অবস্থান নবম বলে জানিয়েছে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান (আইকিউএয়ার)। রোববার (৮ অক্টোবর) সকাল সোয়া ৯টায় আইকিউএয়ারের সূচক থেকে জানা গেছে এ তথ্য।

আইকিউএয়ার জানায়, তালিকার শীর্ষে অবস্থান করা লাহোরের বায়ুর মানের স্কোর ২১৭ অর্থাৎ সেখানকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর। শহরটির স্কোর হচ্ছে ১৭৪ অর্থাৎ সেখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর।

সূচকে তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা এবং শহরটির স্কোর হচ্ছে ১৫৭। অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর।

দূষণের তালিকায় আজ ঢাকার অবস্থান নবম। রাজধানী ঢাকার দূষণমাত্রার স্কোর হচ্ছে ১৩২। এর অর্থ দাঁড়ায় সেখানকার বায়ুর মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। বিশেষ করে যাদের অ্যাজমা, ফুসফুসজনিত কোনো রোগ আছে তাদের জন্য।

আইকিউ এয়ার প্রতিদিনই বায়ুদূষণের তালিকা প্রকাশ করে। একিউআই স্কোরের মাধ্যমে এর মান পর্যবেক্ষণ করা হয়।

শূন্য থেকে ৫০ স্কোরকে ভালো হিসেবে বিবেচনা করা হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়; আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচনা করা হয় ১০১ থেকে ১৫০ স্কোর। আর ১৫১ থেকে ২০০ স্কোর হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

এদিকে ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

খেলাফত মজলিশের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১০

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১১

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১২

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৩

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৪

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৫

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৬

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৭

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৮

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৯

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

২০
X