কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩, ১০:৪১ পিএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ১০:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষকদের নিয়ে মাদকবিরোধী সেমিনার ডিএনসির

শিক্ষকদের নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী সেমিনার। ছবি : কালবেলা
শিক্ষকদের নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী সেমিনার। ছবি : কালবেলা

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সেমিনার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঢাকা মেট্রো (দক্ষিণ)।

সোমবার (১০ অক্টোবর) ডিএনসির ঢাকা মেট্রো দক্ষিণের কার্যালয়ে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

উপপরিচালক মো. মাসুদ হোসেনের সঞ্চালনায় সেমিনারে প্রধান আলোচক ছিলেন ঢাকা বিভাগীয় অতিরিক্ত পরিচালক মো. মুজিবুর রহমান পাটওয়ারী।

সেমিনারে আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক রাজিব মিনা, ঢাকা মেট্রো কার্যালয়ের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ। সেমিনারে ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের পরিদর্শকসহ ৪৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন।

সেমিনারে অতিরিক্ত পরিচালক মো. মুজিবুর রহমান পাটওয়ারী বলেন, শিশু-কিশোরেরা শিক্ষকদের কাছ থেকেই জীবনের শুরুর শিক্ষা পায়। তাই পাঠদানের পাশাপাশি শিক্ষক তার শিক্ষার্থীদের মধ্যে মাদকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরবেন।

এজন্য শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। শিক্ষার্থীদের মাঝে খাতা-কলমও বিতরণ করা হবে। এসব শিক্ষা উপকরণে মাদকের ক্ষতিকর দিক তুলে ধরা হবে, যাতে শিক্ষার্থীদের পড়াশোনার সময়েও তাদের নজরে পড়ে।

সেমিনারে সঞ্চালক উপপরিচালক মো. মাসুদ হোসেন বলেন, মাদকের ভয়াবহতা ঠেকাতে নানা ধরনের কার্যক্রমের ধারাবাহিকতার অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় মাদকবিরোধী কমিটি গঠন করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা এসব কমিটির কার্যক্রম তদারকি করবেন। এ কমিটি মাদকের বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড সম্পর্কে তুলে ধরবে এবং মাদক প্রতিরোধে স্কুল থেকে তারা নিজেদের আরও সচেতন করতে পারবে।

সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষিকারা অভিভাবকদের সচেতনতা বৃদ্ধিতে গুরুত্ব আরোপ করে বলেন, অভিভাবকরা সচেতন হলে মাদকবিরোধী শিক্ষাঙ্গন গড়ে তোলা সম্ভব হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১০

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১১

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১২

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৪

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৫

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৬

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৭

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৮

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৯

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০
X