সাভার প্রতিনিধি
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩, ০৪:৪৮ পিএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশের পাশে থাকার ঘোষণা চীনের

ত্রাণ প্রতিমন্ত্রী এবং এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান এনামুর রহমানের কাছে কিট হস্তান্তর করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
ত্রাণ প্রতিমন্ত্রী এবং এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান এনামুর রহমানের কাছে কিট হস্তান্তর করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

সংকটময় পরিস্থিতিতে চীন সর্বদা বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

আজ বুধবার (১১ অক্টোবর) সকালে ঢাকার সাভারে এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে বেসরকারি ওই হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার কিট হস্তান্তর করেন রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, আমরা বন্ধু। আমরা সবসময় একে অপরের পাশে ছিলাম। যখনই কারও সংকট হয়েছে, চীন বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে।

তিনি বলেন, কিছু মানুষ তারা গণতন্ত্র, মানবাধিকার ও নির্বাচন নিয়ে সজাগ রয়েছে। কিন্তু অন্যদিকে নিষেধাজ্ঞা ও ভিসা নিষেধাজ্ঞা আরোপ করছে। কিন্তু চীন কখনোই এটি করেনি। চীন বাংলাদেশের মানুষ ও জনগণকে সবসময় সহযোগিতা করেছে। চীন ও বাংলাদেশের জনগণ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে উন্নয়নের কাজ করে যাচ্ছে।

এর আগে, লিখিত বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশে ডেঙ্গুর মারাত্মক পরিস্থিতি চলছে। অনেকেই মারা গেছেন। ডেঙ্গু আক্রান্তদের সেবায় ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা মাসের পর মাস পরিশ্রম করছেন। চীন সবসময় বাংলাদেশের বন্ধু ও কৌশলগত সহযোগী হিসেবে কাজ করেছে।

আগস্টে জোহানেসবার্গে প্রেসিডেন্ট শি জিন পিং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন। প্রেসিডেন্ট সেখানে বাংলাদেশকে সহযোগিতার ওপর জোর দেন। প্রেসিডেন্ট শি জিন পিং ও চীন সরকার বাংলাদেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। এজন্য চীন বাংলাদেশকে ৩.৫ মিলিয়ন সহযোগিতা দেবে।

এরই ধারাবাহিকতায় চীনা দূতাবাস এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ৭০০ সেট ডেঙ্গু কীট দিয়েছে। যা দিয়ে ১৮ হাজারের বেশি মানুষের ডেঙ্গু পরীক্ষা করা যাবে। আগামী সপ্তাহে চীন আরও ডেঙ্গু পরীক্ষার কীট পাঠাবে।

ডেঙ্গু কীট হস্তান্তর শেষে দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, চীনের প্রেসিডেন্ট শি জিন পিং আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছেন ডেঙ্গুতে তিনি সহযোগিতা করবেন। তারই ধারাবাহিকতায় এই প্রথম ডেঙ্গু কীট এনাম মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হলো। আরও আসবে। সেগুলো বিভিন্ন হাসপাতালে দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশে চীন দূতাবাসের ফাস্ট সেক্রেটারি লি জিয়ান, ল্যাং ল্যাং ও জিং চ্যান, এনাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ারুল কাদের নাজিম ও পরিচালক (জনসংযোগ) জাহিদুর রহমানসহ হাসপাতালের কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেয়রের নাম ব্যবহার করে প্রতারণার চেষ্টা, সতর্ক করল চসিক

ঢাকার উদ্দেশে বেইজিং ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর

‘মাকে নিয়ে ভাল থাকব, বোনেরা ডাক্তার হবে— সব স্বপ্ন শেষ হয়ে গেল’

৪০ হাজার টাকায় চুক্তি: শেরপুর সীমান্তে ভারতে ঢোকার সময় আটক ৯

শেষ দেখায় জয় পেয়েছিল জাপান, এবারও কি হারবে ব্রাজিল

‘বাংলাদেশকে নিয়ে চীন-ভারতের মধ্যে প্রতিযোগিতা চলছে’

রাম মন্দিরে দানের ৭ কোটি রুপি আত্মসাৎ, হিসাবরক্ষককে হুমকি

সমাবেশের ডাক দিয়ে মমতা বললেন, ‘৫ জন থাকলেও যাব’

রাতে ফিরছেন প্রধানমন্ত্রী, নেতাকর্মীদের শোডাউন না করার নির্দেশ

১০

ডেনমার্কে লাউডস্পিকারে আজান নিষিদ্ধের পরিকল্পনা

১১

শি জিনপিং-প্রধানমন্ত্রী বৈঠক / বাংলাদেশ-মিয়ানমার-চীন করিডোরের প্রস্তাব

১২

জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ায় ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা

১৩

বেনাপোল বন্দরে কাগজপত্রবিহীন ভারতীয় ট্রাক জব্দ

১৪

বেনজীরকে ফেরাতে আইনি প্রক্রিয়া চলমান: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

ধর্মীয় সম্প্রীতিতে বাংলাদেশের মতো দেশ পৃথিবীতে দ্বিতীয়টি নেই: বাণিজ্যমন্ত্রী 

১৬

সারিকার আক্ষেপ, 'ভালো কাজ আমার কাছে আসে কম'

১৭

দেশে একের পর এক কম্পন / ফোনে ভূমিকম্পের আগাম সতর্কবার্তা পেতে করণীয়

১৮

শুধু মাদক বহনকারী নয়, গডফাদারদেরও আইনের আওতায় আনার আহ্বান মিনুর

১৯

ট্রাক-মাইক্রোবাসের মাঝখানে চাপা পড়ে জামায়াত নেতা নিহত

২০
X