কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

এবার স্বজনকে চিঠিতে ‘গোপন বার্তা’ দিলেন ডা. এনাম

স্বজনকে চিঠি দিচ্ছেন সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। ছবি : সংগৃহীত
স্বজনকে চিঠি দিচ্ছেন সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। ছবি : সংগৃহীত

আদালতে রিমান্ড শুনানিতে এসে এবার স্বজনকে চিঠি দিয়ে ‘গোপন বার্তা’ পাঠালেন সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। এ সময় পুলিশ সদস্যরা বাধা দিলেও চিঠি নিয়ে সটকে পড়েন ‘এনামুর রহমানের ভাই’ পরিচয়দানকারী অজ্ঞাত ব্যক্তি।

বুধবার (১২ ফেব্রুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উঠানোর সময় এ চিঠি দেন ডা. এনামুর রহমান।

এদিন সকাল সাড়ে ৯টার দিকে এনামুরসহ চারজনকে আদালতে হাজির করা হয়। পুলিশ প্রহরায় তাদের ৯টা ৩২ মিনিটে কাঠগড়ায় তোলা হয়। এ সময় এনামুর তার বাম পকেট থেকে সাদা কাগজের চিঠি বের করেন। বের করেই এক ব্যক্তির হাতে চিঠি তুলে দেন। পরবর্তীতে ওই ব্যক্তি নিজেকে এনামুর রহমানের ভাই বলে পরিচয় দেন। তবে ওই চিঠিতে কী বার্তা দিলেন জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি। চিঠি নিয়ে দ্রুত সটকে যান।

এদিন সাভারের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাইয়ুম হত্যা মামলায় তাকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।শুনানিতে ডা. এনামুর রহমান বলেন, ‘এটা মিথ্যা কথা। যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু তখন বিনামূল্যে চিকিৎসা দিতে নির্দেশ দিয়েছি। আমি নিজে গিয়েছি। জুলাই থেকে অক্টোবর চার মাসে গুলিবিদ্ধ ২৯০ জনকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দিয়েছি। ওষুধ, খাবার, অপারেশন করিয়েছি। জরুরি বিভাগ থেকে আহত ৫৭৬ জনকে চিকিৎসাসেবা দিয়েছি। সব রেকর্ডে আছে। রানা প্লাজার ভবন ধসের সময় সাড়ে পাঁচ হাজার শ্রমিককে চিকিৎসা দিয়েছি। এনাম মেডিকেল মানবিক হাসপাতাল।’

এর আগে টিস্যু পেপারে এমন চিঠি লিখে গোপন বার্তা দেওয়ার ঘটনায় সাবেক শিক্ষা ও সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি ও সাবেক আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আলোচনায় আসেন। এছাড়া সালমান এফ রহমান আদালতে এসে সরকার উৎখাতের বার্তা দেওয়ার বিষয়টিও বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে, অবস্থা পর্যবেক্ষণে ১৩ সদস্যের কমিটি

ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী

ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার 

মনিপুর স্কুলে নতুন এডহক কমিটি, প্রশাসনিক দায়িত্ব পাচ্ছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা 

আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা বিএনপির

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

১০

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

১১

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

১২

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

১৩

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

১৪

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

১৫

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

১৬

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

১৭

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১৮

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১৯

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

২০
X