বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুন ২০২৩, ০১:২৬ পিএম
অনলাইন সংস্করণ

বিশেষজ্ঞরা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেছেন

সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

সুইজারল্যান্ড সফরে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা ভূয়সী প্রশংসা করেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২১ জুন) গণভবনে সুইজারল্যান্ড সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

প্রধানমন্ত্রী তার সফরের সারসংক্ষেপ তুলে ধরে বলেন, ১৫ জুন দুপুরে আমি জেনেভায় জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত বাংলাদেশ স্থায়ী প্রতিনিধি কর্তৃক আয়োজিত মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করি। জাতিসংঘের বিভিন্ন সংস্থাসহ অন্যান্য কয়েকটি সংস্থার প্রধানরা এতে যোগ দেন।

তিনি বলেন, মতবিনিময়কালে উপস্থিত অতিথিরা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জগুলো নিয়ে খোলামেলা আলোচনা করেন। আমি এবং আমার সহকর্মীরা তাদের বিভিন্ন বিষয়ে অবহিত করি। বিশেষ করে দারিদ্র্য বিমোচন, আশ্রয়হীনদের জন্য ঘর নির্মাণ, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় আমরা যেসব উদ্যোগ গ্রহণ করেছি, সেগুলো তুলে ধরি।

প্রধানমন্ত্রী বলেন, প্রতিনিধিরা বাংলাদেশের অব্যাহত অগ্রযাত্রায় তাদের নিজ নিজ সংস্থার কার্যক্রম বজায় রাখার ক্ষেত্রে আরও সৃজনশীল ও ভবিষ্যতমুখী হওয়ার বিষয়ে আমাদের আশ্বস্ত করেন।

তিনি বলেন, সন্ধ্যায় বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক ড. এনগোজি ওকোনজো-আইওয়েলা আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণ, গভীর সমুদ্রে মৎস্য আহরণের সক্ষমতা বৃদ্ধি, মৎস্য খাতে ভর্তুকি বিষয়ক চুক্তিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। তিনি বিশ্ব বাণিজ্য সংস্থার পরবর্তী মন্ত্রিপর্যায়ের বৈঠকে বাংলাদেশের মতো উত্তরণশীল স্বল্পোন্নত দেশগুলোর পক্ষে একটি অনুকূল সিদ্ধান্তের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

সফরের সারসংক্ষেপ প্রধানমন্ত্রী বলেন, সুইস রাষ্ট্রপতির সঙ্গে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এ সঙ্কট নিরসনে সুইজারল্যান্ডসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকার পালনের আহ্বান জানানো হয়েছে। আমাদের উপস্থিতিতে বাংলাদেশ ও সুইস কনফেডারেশনের মধ্যে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X