মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ

বেগম খালেদা জিয়ার মৃত্যুর জন্য শেখ হাসিনা সরাসরি দায়ী : খোকন

নরসিংদী পৌরসভা মিলনায়তনে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে বক্তব্য রাখেন খায়রুল কবির খোকন। ছবি : কালবেলা
নরসিংদী পৌরসভা মিলনায়তনে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে বক্তব্য রাখেন খায়রুল কবির খোকন। ছবি : কালবেলা

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত ও প্রতিহিংসা পরায়ন হয়ে শেখ হাসিনা তার ব্যক্তিগত আক্রোশে বিনা কারণে ও বিনা অপরাধে তাকে জেলে পাঠিয়েছে। তাকে ফরমায়েশি রায় দিয়ে কারাগারে পাঠিয়ে নির্যাতন করা হয়েছে।

তিনি বলেন, খালেদা জিয়াকে কারাগারে তিলে তিলে স্লো-পয়জনিং করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তিনি হেঁটে হেঁটে কারাগারে ঢুকেছেন, আর চরম অসুস্থ হয়ে হুইলচেয়ারে করে বের হয়েছেন। বেগম খালেদা জিয়ার মৃত্যুর জন্য সরাসরি শেখ হাসিনা দায়ী।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে নরসিংদী পৌরসভা মিলনায়তনে শহর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি একেএম গোলাম কবির কামালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিরিন সুলতানা, জেলা বিএনপির সহসভাপতি হারুন অর রশিদ, অ্যাডভোকেট আব্দুল বাছেদ ভূঁইয়া, ফারুক উদ্দিন ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, কৃষকদলের আহ্বায়ক শফিকুল ইসলাম আপেল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১০

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১১

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১২

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৩

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৪

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৫

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৬

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৭

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৮

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৯

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

২০
X