কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩, ০২:৪৮ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ০৩:২১ পিএম
অনলাইন সংস্করণ

ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা মধ্যরাত থেকে শুরু

সাগরে ইলিশ মাছ ধরা হচ্ছে। ছবি : সংগৃহীত
সাগরে ইলিশ মাছ ধরা হচ্ছে। ছবি : সংগৃহীত

মা ইলিশের বাধাহীন প্রজননের জন্য বুধবার (১১ অক্টোবর) মধ্যরাত থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

এ সময় দেশব্যাপী ইলিশ পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময়ও নিষিদ্ধ থাকবে। বিগত কয়েক বছর ধরে মৎস্য বিভাগের সময়পোযোগী এ সিদ্বান্তে বাড়ছে ইলিশের উৎপাদন।

তবে এ সময়ে প্রকৃত ইলিশ জেলেদের জন্য প্রদেয় প্রণোদনা বাড়ানোর দাবি কুয়াকাটাসহ উপকূলীয় জেলেদের।

জেলেদের আরও দাবি, এখন ইলিশের পেটে ডিম আসেনি তাই এত তাড়াতাড়ি নিষেধাজ্ঞা দেওয়ার ফলে আমাদের মানবেতর জীবনযাপন করতে হবে।

তারা বলছে, এবার ৬৫ দিনের অবরোধ উঠে যাওয়ার পর আবহাওয়া খুবই খারাপ ছিল। তাই প্রত্যাশা অনুযায়ী জালে ইলিশ ধরা না পড়ায় আমাদের খরচই উঠেনি।

মৎস্য অফিস সূত্রে জানা যায়, ১২ অক্টোবর থেকে শুরু হওয়া ২ নভেম্বর পর্যন্ত চলবে ২২ দিনের এ নিষেধাজ্ঞা। বুধবার রাত ১২টা ১ মিনিট থেকে শুরু হচ্ছে এর কার্যকারিতা। এ সময়ে সারা দেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাত করাসহ ক্রয়-বিক্রয় নিষিদ্ধ।

একইসঙ্গে মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়ন করা হবে। এ আইন অমান্যকারীকে এক থেকে সর্বোচ্চ ২ বছরের জেল অথবা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

হাইকোর্টের যে রায়ে ধাক্কা খেলেন মমতা ব্যানার্জী

৩৫ বছরেই চলে গেলেন ডাভেইগ চেজ

চট্টগ্রাম বন্দরে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতা ঘিরে বিক্ষোভ  

‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

ভারতে বিজেপি নেতাকে জীবন্ত পুড়িয়ে হত্যা

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

১০

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

১১

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১২

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

১৩

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

১৪

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

১৫

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

১৬

সবার আগে নকআউটে কারা

১৭

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত গ্রেপ্তার

১৮

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

১৯

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

২০
X