কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩, ১০:৫৯ এএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ১১:২২ এএম
অনলাইন সংস্করণ

সয়াবিনের দাম ২২ মাসের মধ্যে সর্বনিম্ন

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দাম নিম্নমুখী। বুধবার (১১ অক্টোবর) গত ২২ মাসের মধ্যে তেলবীজটির দাম সবচেয়ে কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী বাণিজ্যিক সংবাদমাধ্যম নাসডাকের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, ব্যবসায়ীরা এবার বিশ্বের বৃহত্তম উৎপাদক যুক্তরাষ্ট্রে সয়াবিনের কেমন ফলন হবে, সেই পূর্বাভাসের দিকে মনোযোগ দিয়েছেন। ফলে আপাতত এ খাতে বিনিয়োগের ব্যাপারে সতর্ক রয়েছেন তারা। এ কারণে ভোজ্যতেল, সাবান, শ্যাম্পু, গ্লিসারিন ও লুব্রিকেন্টস জাতীয় পণ্য তৈরির মূল উপাদানের বাজার চাপে পড়েছে।

আলোচ্য কার্যদিবসে শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) তথ্য অনুযায়ী, সবচেয়ে সক্রিয় সয়াবিনের চুক্তি মূল্য হ্রাস পেয়েছে ১৯ সেন্ট বা ১ দশমিক ৫ শতাংশ। প্রতি বুশেলের দাম নির্ধারণ হয়েছে ১২ ডলার ৫২ সেন্টে। এদিন একপর্যায়ে যা ছিল ১২ ডলার ৫১ সেন্টে। ২০২১ সালের ১৫ ডিসেম্বরের পর তা সবচেয়ে কম।

যুক্তরাষ্ট্রে ধারণার চেয়ে বেশি সয়াবিন উৎপন্ন হবে প্রত্যাশা করছেন বিশ্লেষকরা। ফলে দরপতন ঘটেছে কৃষিজ পণ্যটির। বৈশ্বিক কৃষিপণ্য সরবরাহ ও চাহিদা পূর্বানুমানের (ডব্লিউএএসডিই) প্রতিবেদনে এসব কথা জানিয়েছেন তারা।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে রেকর্ড সয়াবিন উৎপাদন হবে উল্লেখ করে ইলিনয়ভিত্তিক কৃষি ঝুঁকি পরামর্শক প্রতিষ্ঠান ক্লেইটন পোপ কম্মোডিটিজের পরিচালক ক্লেইটন পোপ বলেন, ‘অসংখ্য লোক বলছেন, এ বছর যুক্তরাষ্ট্রের ইতিহাসে রেকর্ড সয়াবিন উৎপাদন হবে। ইতোমধ্যে মার্কিন তেলবীজটির চাহিদায় পতন ঘটেছে। তাতে দামও নিম্নমুখী হয়েছে।’

এদিকে বিশ্বের শীর্ষ ভোক্তা চীনের ক্রেতাদের কাছে ১ লাখ ২১ হাজার মেট্রিক টন সয়াবিন বিক্রি করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ)। এ ছাড়া অন্যান্য গ্রাহকদের নিকট ২ লাখ ১৩ হাজার টন তেলবীজটি সরবরাহ করেছে তারা।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ বিতর্কে নতুন মোড়, আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ

পাঁচ বছর পর ধারাবাহিকে তটিনী

সেলার অ্যাপ / ফেসবুক মার্কেটপ্লেসে বিক্রেতাদের জন্য আসছে বড় চমক

হজে যেতে পারবেন না যারা, জানাল ধর্ম মন্ত্রণালয়

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আর্থিক অনিয়মের তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

মাদক মামলায় তৃতীয় লিঙ্গের একজনের কারাদণ্ড

চট্টগ্রামে ‘হানি ট্র্যাপ’ চক্রের ২ সদস্য গ্রেপ্তার

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে এসডিএফের অভিযোগ

বিশ্ব ম্যানগ্রোভ দিবস / লবণাক্ততা, মাইক্রোপ্লাস্টিক দূষণ ও শিল্পায়নে ‘ধুঁকছে’ সুন্দরবন

সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৫ হাজার

১০

একরামুল হত্যা / শেখ হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

১১

বঙ্গভবন ছাড়লেন বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

১২

ইরানের ‘খাইবার শেকান’ ক্ষেপণাস্ত্রেই কুপোকাত যুক্তরাষ্ট্র

১৩

ই-পাসপোর্টের দীর্ঘ ভোগান্তির পর বিশেষ কনস্যুলার সেবা চালু

১৪

জরাজীর্ণ ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন বিউটি বেগমের

১৫

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

১৬

কাতারে সমুদ্রপথে নৌযান চলাচল পুরোপুরি স্বাভাবিক ঘোষণা

১৭

ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়াকে বরখাস্তের আদেশ প্রত্যাহার

১৮

গাজার যুদ্ধের আরেক শিকার অপরিণত নবজাতকেরা

১৯

কাজ করে কুল পাচ্ছেন না জাপানের প্রধানমন্ত্রী, ঘুমান মাত্র ‘৩ ঘণ্টা’

২০
X