কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩, ০৩:৪৭ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ০৪:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

মেয়রের কাছে পথচারীদের জন্য ‘টয়লেট’ চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ফার্মগেটের ফুটওভার ব্রিজ উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ছবি : সংগৃহীত
ফার্মগেটের ফুটওভার ব্রিজ উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ছবি : সংগৃহীত

পথচারীদের সুবিধার জন্য ঢাকার গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে টয়লেটের ব্যবস্থা করতে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের কাছে অনুরোধ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

রোববার (১৫ অক্টোবর) ফার্মগেটের ফুটওভার ব্রিজ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ অনুরোধ করেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকার রাস্তাঘাটে পর্যাপ্ত ওয়াশরুম আমাদের নেই। এতে অনেক সময় পথচারীদের বিড়ম্বনায় পড়তে হয়। এজন্য মেয়রের কাছে আমার রিকোয়েস্ট ঢাকার গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে টয়লেটের ব্যবস্থা করার।

ফার্মগেট আনোয়ারা উদ্যান প্রসঙ্গে তিনি বলেন, আমি মেয়রের সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলতে চাই এখানে (ফর্মগেটে) যথেষ্ট সুপার মার্কেট আছে। এখানে অনেক মার্কেট হয়েছে। মার্কেটের জন্য আরও বহু জায়গা রয়েছে। এখানে মেট্রোরেল এসেছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এসেছে, কাজেই এখানে আমরা আর ইমারত না করে এখানে একটা বাগান থাকবে এবং আমাদের এই আনোয়ারা বেগমের নামেই বাগানটি হবে। এটা আমরাও চাই।

আসাদুজ্জামান খান বলেন, যানজট নিয়ন্ত্রণের জন্য পুলিশ কাজ করছে। তাদের (ট্রাফিক পুলিশ) কথাও আমাদের চিন্তা করতে হবে। তাদের যেন অসুবিধা না হয় এ জন্যই ছোট ছোট পুলিশ বক্স তৈরি করেছে। মেয়র মহোদয় যেটা বলেছেন, সেগুলো (পুলিশ বক্স) পাল্টিয়ে তিনি দৃষ্টিনন্দন পুলিশ বক্স তৈরি করে দেবেন। এটাই তিনি বলতে চেয়েছেন। আমিও ওনাকে (মেয়র) রিকোয়েস্ট করছি, যতগুলো বক্স রয়েছে, সেখানে আপনি এই ব্যবস্থা নেবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১০

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১১

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১২

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৩

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৪

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৫

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৬

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৭

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৮

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৯

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

২০
X