কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩, ১২:৪৯ এএম
অনলাইন সংস্করণ

মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ঢাকায় আসছেন আজ

যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার। ছবি : স্টেট ডিপার্টমেন্ট
যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার। ছবি : স্টেট ডিপার্টমেন্ট

ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার। সোমবার (১৬ অক্টোবর) সকালে তিনি ঢাকায় আসবেন। কূটনৈতিক সূত্র এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, সোমবার ভোরে তার ঢাকায় আসার কথা রয়েছে। তার সফরে বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন গুরুত্ব পাবে। এছাড়া দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় ও রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা হতে পারে।

কূটনৈতিক সূত্রের তথ্যমতে, সোমবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাসহ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয়ে বৈঠক করবেন তিনি। এরপর মঙ্গলবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তার কক্সবাজার যাওয়ার কথা রয়েছে।

ঢাকার এক কূটনীতিক জানিয়েছেন, তার (মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি) আলোচনায় নির্বাচন প্রসঙ্গ আসতে পারে। এছাড়া তিনি দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক ও রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করবেন।

মূলত বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে সরব যুক্তরাষ্ট্র। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নানা পদক্ষেপ নিচ্ছে দেশটি। চলতি বছরে এজন্য নতুন ভিসানীতি দিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে এবারের সফলে নির্বাচনের ইস্যুতে কোনো বার্তা দিতে পারেন বলে ধারণা কূটনৈতিক সূত্রগুলোর। এছাড়া ওয়াশিংটনের পক্ষ থেকে সংলাপের বার্তাও দিতে পারেন তিনি।

এর আগে গত বছরের মে মাসে ঢাকায় এসেছিলেন এ ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। ওই সময়ে তিনি ঢাকায় ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দেন। তার আগে ২০২২ সালের নভেম্বরে প্রথম ঢাকা সফর করেন আফরিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X