কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫১ এএম
অনলাইন সংস্করণ

ঢাকায় আসছেন টিআই চেয়ারপারসন ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ

টিআই চেয়ারপারসন ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ। ছবি : সংগৃহীত
টিআই চেয়ারপারসন ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ। ছবি : সংগৃহীত

বার্লিনভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) আন্তর্জাতিক পরিচালনা পর্ষদের চেয়ারপারসন ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ। তিন দিনের সফরে আজ মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) ঢাকায় আসছেন তিনি। চেয়ারপারসন নির্বাচিত হওয়ার পর এটি তার প্রথম বাংলাদেশ সফর।

টিআইবি জানিয়েছে, দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় বৈশ্বিক ও জাতীয় পর্যায়ের অভিজ্ঞতা বিনিময়, টিআইবির কার্যক্রম, সম্ভাবনা এবং চ্যালেঞ্জের প্রত্যক্ষ অভিজ্ঞতা বিনিময় তার এই সফরের মূল উদ্দেশ্য।

সংবাদ বিজ্ঞপ্তিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানিয়েছে, একশটির বেশি দেশের জাতীয় চ্যাপ্টারের মাধ্যমে কর্মরত বৈশ্বিক দুর্নীতিবিরোধী কোয়ালিশন টিআইর সর্ববৃহৎ ও অন্যতম সক্রিয় চ্যাপ্টার হিসেবে স্বীকৃত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) অতিথি হিসেবে বাংলাদেশে আসছেন তিনি।

তিন দিনের সফরে টিআইবির কর্মী, টিআইবির উদ্যোগে দেশের ৪৫টি অঞ্চলে স্বেচ্ছাসেবাভিত্তিক সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি, তরুণদের প্ল্যাটফর্ম ৬৫টি ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন টিআই চেয়ারপারসন। পাশাপাশি তিনি সরকারি ও বেসরকারি পর্যায়ের সংশ্লিষ্ট অংশীজন, নাগরিক সমাজ সদস্য এবং গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময় করবেন।

খ্যাতিমান শিক্ষাবিদ ও গবেষক ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ টিআইর আন্তর্জাতিক পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে ২০১৯ সাল থেকে সক্রিয় ছিলেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটিতে কাজ করেছেন। ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত তিনি টিআই-ফ্রান্সের বোর্ড সদস্য হিসেবে অবৈধ অর্থ প্রবাহ ও পাচার, সংশ্লিষ্ট কৌশলগত আইনি পদক্ষেপ ও রাজনৈতিক শুদ্ধতা ইত্যাদি বিষয়ে কাজ করেছেন। এর আগে তার নেতৃত্বে টিআই সেক্রেটারিয়েটের উদ্যোগে ব্যবসায়িক শুদ্ধতার অংশ হিসেবে জি২০ পর্যায়ে আর্থিক নিয়ন্ত্রণ ও দুর্নীতিরোধ বিষয়ক অধিপরামর্শ কার্যক্রম শুরু হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X