কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ মে ২০২৫, ০৪:৪২ এএম
আপডেট : ১৯ মে ২০২৫, ০৪:৪৩ এএম
অনলাইন সংস্করণ

ঢাকা আসছেন ইতালির প্রধানমন্ত্রী, অভিবাসনে অগ্রগতির সম্ভাবনা

জর্জিয়া মেলোনি। ছবি : সংগৃহীত
জর্জিয়া মেলোনি। ছবি : সংগৃহীত

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকা সফরে আসার কথা রয়েছে আগস্টের শেষ সপ্তাহে। তার ওই সফরে অভিবাসনের ক্ষেত্রে বড় অগ্রগতি হতে পারে। এ ছাড়া টেক্সটাইল, প্রতিরক্ষাসহ অন্যান্য বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা করার সুযোগ রয়েছে।

বাংলাদেশের সরকারপ্রধান এর আগে বেশ কয়েকবার রোম সফর করলেও এই প্রথমবারের মতো ইতালির কোনো প্রধানমন্ত্রী ঢাকা সফর করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, আগস্টের শেষের দিকে ঢাকা সফর করার কথা রয়েছে ইতালির প্রধানমন্ত্রীর। উভয়পক্ষ জর্জিয়ার সফর নিয়ে কাজ করছে। তার সফরে অভিবাসন ইস্যুতে বড় অগ্রগতি আসতে পারে। এ ছাড়া ইতালির প্রধানমন্ত্রীর সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য, প্রতিরক্ষাসহ অন্যান্য বিষয়ে আলোচনা করার সুযোগ রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে ইতালির ক্ষমতায় আসেন জর্জিয়া মেলোনির সরকার। সম্প্রতি ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরে বৈধ ও নিয়মিত অভিবাসন ‘মাইগ্রেশান অ্যান্ড মবিলিটি’ নিয়ে একটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ।

কূটনৈতিক একটি সূত্র জানায়, চলতি মাসের প্রথম সপ্তাহে ঢাকা সফর করেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তেদোসি। তার ঢাকা সফরে উভয় পক্ষ ইতালির প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা করেছেন এবং রোমের দিক থেকে জর্জিয়ার ঢাকা সফরের বিষয়ে সম্মতি জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১০

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১১

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

১২

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১৩

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

১৪

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

১৫

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

১৬

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

১৭

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

১৮

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১৯

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

২০
X