কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩, ০৩:১৫ পিএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ০৩:৪০ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশই এক ধরনের ফিলিস্তিন হয়ে গেছে : আসিফ নজরুল

ঢাবির আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। ছবি : সংগৃহীত
ঢাবির আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। ছবি : সংগৃহীত

বাংলাদেশ এক ধরনের ফিলিস্তিন হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে এক ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ফিলিস্তিন নিয়ে কতকিছু ভাবতাম একসময়, কতদিন কাঁদতাম। মনে হতো আধুনিক বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় অন্যায় হচ্ছে ইসরায়েলের সৃষ্টি আর আগ্রাসন। মনে হতো এই পৃথিবীতে সবচেয়ে দুর্ভাগা জাতি হচ্ছে ফিলিস্তিনিরা।

আসিফ নজরুল বলেন, এখন আর কিছু লিখি না ফিলিস্তিন নিয়ে। পড়ি না, বা না পড়ার চেষ্টা করি। কারণ আমার নিজের দেশই তো এক ধরনের ফিলিস্তিন হয়ে গেছে এখন। আমার দেশের মুক্তিকামী মানুষও আছে নির্যাতন-নিপীড়নে কোণঠাসা অবস্থায়।

তিনি আরও বলেন, ফিলিস্তিনে নির্যাতনকারীর পক্ষে আছে পরাশক্তি। আমার দেশেও নির্যাতনকারীর পক্ষে আছে আঞ্চলিক পরাশক্তি। নিজের দেশের মানুষের দুঃখ-কষ্ট দেখে আর ফিলিস্তিনি ভাইদের কথা জানার শক্তি থাকে না। শুধু দোয়া করি আল্লাহ্ তাদের বঞ্চনার অবসান করুন, দয়া করুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১০

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১১

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১২

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৩

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৪

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৫

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৬

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৭

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৮

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৯

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

২০
X