কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩, ০১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

উপাচার্য হওয়ার পর বদলে যান আখতারুজ্জামান : আসিফ নজরুল

অধ্যাপক আখরুজ্জামান ও অধ্যাপক আসিফ নজরুল। ছবি : সংগৃহীত
অধ্যাপক আখরুজ্জামান ও অধ্যাপক আসিফ নজরুল। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হওয়ার পরই বদলে যান অধ্যাপক আখরুজ্জামান। এমন মন্তব্য করেছেন ঢাবির আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে এক ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

আসিফ নজরুল বলেন, ‘ঢাবির অধ্যাপক আখতারুজ্জামান ছিলেন সজ্জন ও বন্ধুভাবাপন্ন মানুষ। প্রো-ভিসি থাকার সময়ও এমন ছিলেন। কিন্তু উপাচার্য হওয়ার পর উনি বদলে যান। সিনিয়র শিক্ষকসহ বহু মানুষের সঙ্গে দুর্বব্যহার করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অন্যদিকে, সরকারের প্রতি আনুগত্য আর ছাত্রলীগের প্রতি পক্ষপাতিত্ব প্রকাশ করার ক্ষেত্রে তিনি ছিলেন দ্বিধাহীন। তবে বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কাজের মানোন্নয়নে তিনি চেষ্টা করেছেন- এটা বলতে হবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসির বিষয়ে আসিফ নজরুল বলেন, ‘আমাদের নতুন উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল নিজেই একজন বড় গবেষক। বহু বছর পর, চলনে-বলনে শিক্ষায় সৌজন্যে একজন উপযুক্ত উপাচার্য পেয়েছি আমরা। তিনি আওয়ামী লীগ করেন বংশানুক্রমে, তবে নিজের মাথা নত করে নয়। অধ্যাপক মাকসুদ কামাল আপনাকে শুভেচ্ছা।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমাদের যুক্তরাষ্ট্রের ওপর থেকে নির্ভরতা কমাতে হবে: নেতানিয়াহু

পানি সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান স্পিকারের

১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

‘সোমেশ্বরী’ সিনেমা দিয়ে নির্মাণে নাম লেখালেন নওশাবা

ডেঙ্গু মোকাবিলায় টাস্কফোর্স গঠন, নেতৃত্বে প্রতিমন্ত্রী শাহে আলম

কওমিপড়ুয়া আলেমদের জন্য বড় সুখবর

পৌরসভার সাবেক মেয়রকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল নেতাকর্মী ও স্বজনরা

জাবির নিষিদ্ধ ছাত্রলীগ নেতা দেলোয়ার গ্রেপ্তার

নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরালের পর বরখাস্ত হলেন বিআইডব্লিউটিএ কর্মকর্তা

বিপৎসীমার ওপরে তিস্তার পানি 

১০

‘১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হবে’

১১

অক্সিজেন-কুয়াইশ সড়ক / ১৮ বছরের দুর্নীতির ছায়ায় ১১ বছরের জনদুর্ভোগ

১২

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা / বহিরাগতদের উসকানিতে এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি: জামায়াত

১৩

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৮৬

১৪

ঢাবির তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত, দুজনকে অব্যাহতি

১৫

বন্ধুর বিয়েতে এসে প্রাণ গেল কুয়েত প্রবাসীর

১৬

রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন

১৭

দিনে কতবার চুল আঁচড়ানো উচিত? জানুন সঠিক নিয়ম

১৮

পূবালী ব্যাংক পিএলসি’র সিএলএস এজেন্ট সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

১৯

‘আ.লীগ এখন আরও প্রবলভাবে আছে’, অভিনেত্রী শাওনের দাবি

২০
X