কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ০৬:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

‘শেখ রাসেল বিশ্বের শিশুদের অধিকার নিয়ে কথা বলতে উদ্বুদ্ধ করে’

বুধবার বিকেলে বাংলাদেশ শিশু একাডেমি অডিটোরিয়ামে ‘শেখ রাসেল দিবস ২০২৩’ উদযাপন করা হয়। ছবি : কালবেলা
বুধবার বিকেলে বাংলাদেশ শিশু একাডেমি অডিটোরিয়ামে ‘শেখ রাসেল দিবস ২০২৩’ উদযাপন করা হয়। ছবি : কালবেলা

শেখ রাসেল বিশ্বের শিশুদের অধিকার নিয়ে কথা বলতে উদ্বুদ্ধ করে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

বুধবার (১৮ অক্টোবর) বিকেলে ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমি অডিটোরিয়ামে ‘শেখ রাসেল দিবস ২০২৩’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, শেখ রাসেল নির্মলতা, বিশুদ্ধতা, মানবতা ও শিশুর অধিকারের প্রতীক। শেখ রাসেল বিশ্বের সকল শিশুর প্রতিচ্ছবি। শেখ রাসেল বিশ্বের শিশুদের অধিকার নিয়ে কথা বলতে উদ্বুদ্ধ করে। শেখ রাসেল বিশ্বের শিশুদের মধ্যে বেঁচে থাকবে হাজার বছর ধরে।

‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ শিশু একাডেমিতে শিশুদের অংশগ্রহণে রঙিন ও বর্ণিল আয়োজনে উদযাপিত হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্ম দিবস।

প্রতিমন্ত্রী ইন্দিরা আরও বলেন, ‘৭৫ সালে জাতির পিতাকে সপরিবারে হত্যার মাধ্যমে এ দেশে শিশু ও নারীর প্রতি হত্যা সহিংসতা শুরু হয়। আমরা কোমলমতি রাসেলকে বাঁচিয়ে রাখতে পারিনি। মাত্র দশ বছর বয়সেই ঘাতকের বুলেটে জীবনের সব কলকোলাহল, চঞ্চলতা থেমে গিয়েছিল তার। শেখ রাসেলকে যদি হত্যা না করা হতো তাহলে সে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে একজন সুনাগরিক, দেশ প্রেমিক মানুষ ও যোগ্য নেতা হয়ে বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারতো। এই নৃশংস হত্যাকাণ্ডের পিছনে ইন্ধনদাতা ও কুশীলবদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক। স্বাগত বক্তব্য দেন শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান, মহিলা অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন ও অতিরিক্ত সচিব মো. মুহিবুজ্জামানসহ মন্ত্রণালয়, দপ্তর সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও অভিবাবকবৃন্দ।

বিশেষ অতিথির বক্তব্যে সচিব নাজমা মোবারেক বলেন, শেখ রাসেল ছোট বেলা থেকেই ছিল অসামান্য মানবিক গুণের অধিকারী। রাসেল বেঁচে থাকলে তার কর্মের মাধ্যমে দেশের উন্নয়নে অনেক অবদান রাখতো। দেশ ও জাতি উপকৃত হতো।

বাংলাদেশ শিশু একাডেমি শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে ‘আমাদের শেখ রাসেল’ শিরোনামে চিত্রাঙ্কন, ‘শেখ রাসেল লাল সবুজের রাজপুত্তুর’ বক্তৃতার প্রতিযোগিতার আয়োজন করেছে। অনুষ্ঠান শেষে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। আলোচনা পর্ব শেষে ছিল পুরস্কার প্রদান এবং শিশুদের পরিবেশনায় ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সকালে বনানীতে শেখ রাসেলের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ এবং শিশু একাডেমি প্রাঙ্গণে জাতির পিতার ম্যুরাল ও শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে মায়ের আকুতি, ‘আমার সন্তানকে বাঁচান’

ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরা / বেদে পল্লীর সেই মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে পরিকল্পনা জানালেন মির্জা ফখরুল

রুশ সেনাদের প্রশিক্ষণ দিয়েছে ভিনদেশিরা, অভিযোগ প্রত্যাখ্যান চীনের

রাতে ১৭২ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত, মস্কো অঞ্চলে বড় হামলা

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা

ডাচ্-বাংলা ব্যাংকে ২০২৫ সালের জন্য ৩০% ডিভিডেন্ড অনুমোদন

পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

ইসরায়েলকে বলেছি হিজবুল্লাহর দায়িত্ব সিরিয়ার ওপর ছেড়ে দিতে : ট্রাম্প

১০

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

১১

দুজন নিহতের ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, থমথমে পরিস্থিতি

১২

পুলিশের গাড়িবহরে হামলা, আহত ১০

১৩

জানালেন সেতুমন্ত্রী / পদ্মা রেলসেতুর পিলারের মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, ‘বিষয়টি এমন নয়’

১৪

শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

১৫

পুলিশের গুলিতে ছিনতাইকারী গুলিবিদ্ধ, আটক ৪

১৬

নদীবন্দরে সতর্কতা, বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৭

বৃদ্ধের বিবস্ত্র মরদেহ পড়েছিল পাহাড়ের চূড়ায়

১৮

মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের

১৯

গম আমদানি রেকর্ড উচ্চতায়, কমছে চাষের জমি

২০
X