কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ০৮:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনের হাসপাতালে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জামায়াতের

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

ফিলিস্তিনের একটি হাসপাতালে বর্বর ইসরায়েলি বাহিনীর হামলায় রোগী, শিশু ও নার্সহ পাঁচ শতাধিক লোক নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনি জনগণের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলের ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বুধবার (১৮ অক্টোবর) এক বিবৃতিতে বলেন, ১৭ অক্টোবর ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের একটি হাসপাতালে বর্বর ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় পাঁচ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইতোপূর্বে হাসপাতালের বোমা নিক্ষেপ করে এত বেশি রোগী নিহত হওয়ার ঘটনা আমাদের জানা নেই। সারা বিশ্ব এই ঘটনায় স্তম্ভিত। সেখানে আহত হয়েছেন আরও কয়েক হাজার নিরীহ মানুষ। সেখানকার একটি স্কুলেও বাড়ি-ঘর ছেড়ে আসা কয়েক হাজার লোক আশ্রয় নিয়েছিল। সেখানেও আক্রমণ করা হয়েছে। এমনকি তাদের হাত থেকে অসহায় নারী-শিশু-বৃদ্ধ কেউই রেহাই পাচ্ছে না। নির্বিচারে ফিলিস্তিনিদের হত্যা করা হচ্ছে। আমরা দখলদার ইসরায়েলি বাহিনীর এই কাপুরুষোচিত বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন, দখলদার ইসরায়েলি বাহিনী অত্যন্ত নির্লজ্জভাবে একটি হাসপাতালকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে। এ হামলার মাধ্যমে তারা মূলত যুদ্ধের সমস্ত আন্তর্জাতিক আইন সুস্পষ্টভাবে লঙ্ঘন করছে। এটি মানবতার প্রতি জঘন্য বিশ্বাসঘাতকতা, গণহত্যামূলক সন্ত্রাসবাদ ও মারাত্মক মানবতাবিরোধী ঘৃণ্য অপরাধ। অবিলম্বে স্বাধীনতাকামী ফিলিস্তিনি জনগণের ওপর হামলা বন্ধ, ফিলিস্তিনি সমস্যার স্থায়ী সমাধান এবং আক্রান্ত ফিলিস্তিনি জনগণকে দ্রুত খাদ্য সামগ্রী ও প্রয়োজনীয় চিকিৎসার সহায়তা প্রদানে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা জাতিসংঘ, ওআইসি, আন্তর্জাতিক বিশ্ব ও বিশ্বের সকল গণতান্ত্রিক রাষ্ট্রের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে মজলুম ফিলিস্তিন ও গাজাবাসীদের পাশে সারা দুনিয়ার মানবতাবাদী সকল সংগঠন ও রাষ্ট্রসমূহকে সাহায্যের হাত নিয়ে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানাচ্ছি।

মুজিবুর রহমান বলেন, ফিলিস্তিনের মহান স্বাধীনতা আন্দোলনে যারা অকাতরে জীবন দিচ্ছেন আমরা মহান আল্লাহ তায়ালার কাছে তাদের শাহাদাতের কবুলিয়াত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি, আমিন। সেইসঙ্গে আহতদের প্রতি এবং নিহত ও আহতদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১০

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১১

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১২

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৩

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৪

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৫

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৬

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৭

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৮

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১৯

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

২০
X