কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ০৯:৩৯ পিএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ১০:০০ পিএম
অনলাইন সংস্করণ

দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে : আইজিপি

বাংলাদেশ পুলিশের প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
বাংলাদেশ পুলিশের প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশের প্রধান (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

রোববার সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পূজামণ্ডপ পরিদর্শন ও ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন।

পুলিশ প্রধান বলেন, শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা পালনের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিসর্জনের মধ্য দিয়ে নিরাপদে দুর্গোৎসব সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

কোনো দুষ্কৃতকারী যেন কোনো সুযোগে বিশেষ করে শেষ রাতে কোনো অঘটন ঘটাতে না পারে সেজন্য সকলকে সতর্ক থাকার প্রতি আহ্বান জানিয়েছেন আইজিপি।

মন্দিরে শুভেচ্ছা বিনিময় শেষে আইজিপি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন স্থাপন করেছে। সারা দেশে শান্তিপূর্ণভাবে উৎসাহ উদ্দীপনার সঙ্গে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। এ উৎসবে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে একাত্মতা প্রকাশের জন্য আমরা এখানে এসেছি। পরে তিনি স্বামীবাগ রোডস্থ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১০

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

১১

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১২

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

১৩

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

১৪

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

১৫

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

১৬

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

১৭

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১৮

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

১৯

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

২০
X