কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

পিটার হাসের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর আলোচনার বিষয় জানাল মন্ত্রণালয়

স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ছবি : সংগৃহীত
স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ছবি : সংগৃহীত

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের রোববারের বৈঠকে আলোচনার বিষয় নিয়ে দুধরনের বক্তব্য আসার পর ব্যাখ্যা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (২৩ অক্টোবর) মন্ত্রণালয় জানান, রোববার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে আসন্ন নির্বাচন, বিএনপির ২৮ অক্টোবরের সমাবেশ, চলমান দুর্গাপূজা, মিয়ানমার থেকে জোরপূর্বক বিতাড়িত বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বিষয় এবং প্রাসঙ্গিক অন্যান্য বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়।

আলোচনায় রাষ্ট্রদূত উল্লিখিত বিষয়গুলো নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা ও মতামত জানতে চেয়েছেন। সৌজন্য সাক্ষাতের পর মিডিয়া ব্রিফিং করেন মন্ত্রী। সেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের প্রেক্ষাপটে পূর্বাপর আলোচনার মর্মার্থ এবং তথ্যের ভিত্তিতে মন্ত্রী আলোচনা বহির্ভূতও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

রোববার বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বৈঠকে পিটার হাস জানতে চেয়েছেন, বিএনপি যে একটি বিরাট কর্মসূচি দিয়েছে সেখানে অনেক লোক নিয়ে আসবে, তোমরা রাস্তাঘাট বন্ধ করে দেবে কি না, কিংবা তোমরা অন্য কিছু করবা কি না।

জবাবে তিনি তাকে বলেছেন, আমাদের এরকম কোনো পরিকল্পনা নেই। তারা যে রাজনৈতিক এজেন্ডা দিয়েছেন, তারা শান্তিপূর্ণভাবে করবেন। কর্মসূচি যদি তারা শান্তিপূর্ণভাবে পালন করেন, তবে আমাদের কিছু বলার নেই।

স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের পর মার্কিন দূতাবাস গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানায়, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতাবাসের বৈঠকে ২৮ অক্টোবর ঢাকায় রাস্তা বন্ধের বিষয়ে আলোচনা হয়নি। রাষ্ট্রদূত পিটার হাস শান্তিপূর্ণ সমাবেশ এবং রাজনৈতিক প্রক্রিয়ায় বাধাহীনভাবে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X