মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
জবি প্রতিনিধি
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০৯:২৬ পিএম
অনলাইন সংস্করণ

খুব দ্রুতই পাস হচ্ছে জকসু আইন 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

খুব দ্রুত সময়ের মধ্যে জকসু আইন পাস হবে বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।

বুধবার (১৫ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জকসু নির্বাচন উপলক্ষে সার্বিক প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনাবিষয়ক সভা শেষে তিনি এ কথা বলেন।

এ সময় উপাচার্য আরও বলেন, নির্বাচনে বাধা পাওয়ার মতো কোনো জায়গা বা বিষয় নেই। আমরা উচ্চ মহলেও বারবার কথা বলছি এটা নিয়ে। সব বিষয়ই প্রক্রিয়াধীন রয়েছে। আগামী ১০ কর্মদিবস বলে নির্দিষ্ট করে কোথাও কোনো মন্তব্য করিনি আমি। আইন পাসের জন্য সবাই জোরালোভাবে কাজ করছে। ১০ কর্মদিবসের আগেও আইন পাস হতে পারে আবার পরেও হতে পারে। তবে জকসু আইন আকারে পাস হওয়ার জন্য সব কাজই গোছানো হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনাবিষয়ক সভায় জকসু নির্বাচনকালীন সময়ে ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিতকরণ, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়, ভোটকেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন এবং সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়।

এছাড়াও অন্য সিদ্ধান্তগুলো হলো- ভোট গণনা ও ফলাফল ঘোষণায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখা এবং কোনো প্রশ্ন উঠলে নির্বাচনী বিধিমালা অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা; সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও উসকানিমূলক বক্তব্য প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করতেও গুরুত্বারোপ করা হয়।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম, ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন, জকসু নির্বাচন প্রস্তুতিমূলক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোস্তফা হাসান, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হকসহ অন্য ব্যক্তিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১০

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১১

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১২

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৩

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৪

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৫

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৬

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৭

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৮

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৯

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

২০
X