কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩, ০৮:৩৯ পিএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ০৮:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি সীমানা ভেঙে বিশৃঙ্খলা করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী 

রাজারবাগ পুলিশ হাসপাতালে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি : সংগৃহীত
রাজারবাগ পুলিশ হাসপাতালে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি : সংগৃহীত

বিএনপির সাথে পুলিশ ও আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনায় একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আরও অনেকেই আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনার পর রাজারবাগ পুলিশ হাসপাতাল পরিদর্শনে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যার পর রাজারবাগ হাসপাতাল পরিদর্শনে যান তিনি।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বিএনপিকে সীমানা নির্ধারণ করে দিয়েছিলাম কিন্তু তারা সীমানা ভেঙে বিচারপতির বাসভবন পর্যন্ত গিয়ে রাজারবাগ পুলিশের ২৬টি গাড়ি পুড়িয়েছে। ইটপাটকেল, লাঠিচার্জ মনে করিয়ে দেয় তারা ১৪ সালের মতো বিশৃঙ্খলা করছে।

তিনি বলেন, বিচারপতির ভবন পর্যন্ত চলে যাওয়া হয়েছে আর বাকি কি থাকে? হামলায় পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। পুলিশের আরও ১০০ জন আহত হয়েছে। সাংবাদিকরাও আহত হয়েছেন। তারা এখন জনবিচ্ছিন্ন হয়ে গেছে। দেশের মানুষ এখন আর হরতাল চায় না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা মেডিকেল পরিদর্শনে গিয়ে বলেন, আপনারা দেখেছেন, একজন পুলিশ সদস্যকে কীভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তাদের ছোড়া ঢিলে যখন ওই পুলিশ সদস্য নিচে পড়ে যান তখন একজন ছাত্রদল নেতা তাকে পিটিয়ে হত্যা করেছে। পুরো ঘটনার ছবি আমাদের কাছে আছে। শুধু পিটিয়েই নয়, চাপাতি দিয়ে কুপিয়ে তার মাথা ক্ষতবিক্ষত করেছে। পরবর্তীতে ওই পুলিশ সদস্য ইন্তেকাল করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১০

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১১

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৩

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৪

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৫

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৬

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৭

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৮

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৯

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

২০
X