কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩, ০৯:২৫ পিএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ০৯:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন আইজিপি

বাংলাদেশ পুলিশের লোগো। গ্রাফিক্স : কালবেলা
বাংলাদেশ পুলিশের লোগো। গ্রাফিক্স : কালবেলা

শান্তিপূর্ণ সমাবেশের অনুমতি নিয়েও পুলিশের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ পুলিশ।

শনিবার (২৮ অক্টোবর) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিকেশন্স বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি জানিয়েছে, শান্তিপূর্ণ সমাবেশের অনুমতি নিয়েও পুলিশের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলা ও আজকের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।

রাত সাড়ে ৯টায় ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগে আয়োজিত সংবাদ সম্মেলনে সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলবেন পুলিশপ্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

রাজধানীতে শনিবার (২৮ অক্টোবর) বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীসহ আরও কয়েকটি রাজনৈতিক দল সমাবেশ করেছে। সমাবেশ চলাকালে কাকরাইল মোড়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনা ঘটে।

এ ছাড়া বিজয়নগর, পল্টন মোড়, ফকিরাপুল, দৈনিক বাংলা, আরামবাগ এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। দৈনিক বাংলা মোড়ে সংঘর্ষে আমিরুল ইসলাম নামে এক পুলিশ কনস্টেবল নিহত হন। ডিএমপি থেকে জানানো হয়েছে, পুলিশের ৪১ সদস্য আহত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X