কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ০২:১৩ এএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ০৩:২৪ এএম
অনলাইন সংস্করণ

বিএনপি-জামায়াতের সঙ্গে সংঘর্ষ, ২৫ আনসার আহত

আনসার ভিডিপির লোগো। ছবি : সংগৃহীত
আনসার ভিডিপির লোগো। ছবি : সংগৃহীত

রাজধানীতে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে দুষ্কৃতিকারীদের হামলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২৫ জন সদস্য আহত হয়েছেন।

শনিবার (২৮ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো আনসারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কাকরাইল মোড়ে ডিউটিরত অবস্থায় আনসার সদস্য হোসেন আলী অতর্কিত হামলার শিকার হন। আক্রমণকারীরা তার চোখ ও শরীরের বিভিন্ন অংশে প্রচণ্ড আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে ভর্তি করা হয়। তার মাথায় পাঁচটি ও কপালে চারটি সেলাই দেওয়া হয়। এছাড়া তার শরীরের বিভিন্ন অংশে ক্ষত হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

কমলাপুরে বিআরটিসি বাস ডিপোতে কিছু দুষ্কৃতিকারী প্রবেশ করতে চাইলে দায়িত্বরত আনসার সদস্যরা বাধা দেন। এতে দুষ্কৃতিকারীরা আনসার সদস্যদের ওপর হামলা চালায়। এতে একজন আনসার সদস্য ইটের আঘাতে আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

পল্টনে দুষ্কৃতিকারীরা ইট-পাটকেল নিয়ে পুলিশ ও আনসার সদস্যদের ওপর হামলা করে। পরে সেখানে দায়িত্বরত আনসার সদস্যদের মধ্যে বেশ কয়েকজন আহত হন। তাদের মধ্যে অঙ্গীভূত আনসার মো. সুমন আলী বুকে মারাত্মক আঘাত পান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ২৮ অক্টোবর রাজনৈতিক সমাবেশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদ মন্ত্রী

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১০

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১১

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১২

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১৩

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৪

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১৫

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১৬

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১৭

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৮

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৯

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

২০
X