বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৩, ০৩:২০ পিএম
আপডেট : ০৬ জুন ২০২৩, ০৪:৫২ পিএম
অনলাইন সংস্করণ

দুদকে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর

গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। ছবি: সংগৃহীত
গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। ছবি: সংগৃহীত

অর্থ আত্মসাৎ ও ভুয়া অ্যাকাউন্টে টাকা লেনদেনের অভিযোগে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে তিনি দুদক কার্যালয়ে হাজির হন। এরপর দুদকের সহকারী পরিচালক আশিকুর রহমান তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন।

গত ১৬ মে জাহাঙ্গীর আলমকে বিভিন্ন প্রকল্পে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ, ভুয়া ব্যাংক হিসাবে টাকা অবৈধভাবে লেনদেন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে নোটিশ দেয় দুদক।

পরে ১৮ মে দুদকের তলবে হাজির হতে এক মাস সময় চেয়ে আইনজীবীর মাধ্যমে আবেদন করেছিলেন জাহাঙ্গীর আলম। তার পরিপ্রেক্ষিতে তাকে আজ হাজির হতে বলা হয়।

এর আগে গাজীপুরের সাবেক এই মেয়রের বিরুদ্ধে ওঠা দুর্নীতি তদন্তে দুই সদস্যের টিম গঠন করে দুদক। গত ১৫ ফেব্রুয়ারি জাহাঙ্গীরের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে ছয় মাসের মধ্যে অনুসন্ধান শেষ করার নির্দেশ দেন দেশের সর্বোচ্চ আদালত।

এদিকে গত ২২ মে দুদকের প্রধান কার্যালয়ের সামনে সাংবাদিকদের জাহাঙ্গীর আলম বলেন, দুদককে ব্যবহার করে আমাকে হয়রানি করা হচ্ছে।

তিনি বলেন, আমি ২০১৮ সালে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে লাখ লাখ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছি। মেয়রের পদের মেয়াদ পাঁচ বছর; কিন্তু তিন বছরের মাথায় ঢাকা থেকে চিঠি দিয়ে অবৈধভাবে আমাকে বরখাস্ত করা হয়েছে। একজন জনপ্রতিনিধির ক্ষেত্রে কতটুকু আইন অনুসরণ করা হয়েছে, সে বিচার আপনাদের। তিন বছরে আমি সরকারের কাছ থেকে সম্মানী ভাতাসহ অন্য কোনো সুবিধা গ্রহণ করিনি।

গাজীপুরের সাবেক এই মেয়র বলেন, সরকার আমাকে দুটি প্রজেক্টে মাত্র ৬০০-৭০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছিল; কিন্তু দুদক ও স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে আমার বিরুদ্ধে সাড়ে সাত হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। এটা কী করে সম্ভব? এটা কাল্পনিক, বানোয়াট ও মিথ্যা। আমাকে বিভিন্ন মন্ত্রণালয়ে অভিযোগ করে হয়রানি করা হচ্ছে। যারা মিথ্যা ও বানোয়াট অভিযোগ দিয়ে হয়রানি করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে আমাকে হয়রানি করা হচ্ছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X