কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩, ১১:২৭ পিএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ১১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

অবরোধে নাশকতা ঠেকাতে মাঠে থাকবে র‍্যাব

অবরোধে নাশকতা ঠেকাতে মাঠে থাকবে র‍্যাব

মহাসমাবেশ, হরতাল। এরপর ৩ দিনের অবরোধের ডাক দিয়েছে বিএনপি। এমন পরিস্থিতিতে জনজীবন স্বাভাবিক রাখতে মাঠে থাকবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (৩০ অক্টোবর) র‌্যাব সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল ৩১ অক্টোবর থেকে বিভিন্ন রাজনৈতিক দল ৩ দিনের জন্য দেশব্যাপী অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। এতে জানমালের ও রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষা করতে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশব্যাপী নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাবের ১৫ ব্যাটালিয়নের ৩ শতাধিক টহল নিয়োজিত থাকবে। যে কোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় র‌্যাবের স্পেশাল টিম ও স্টাইকিং ফোর্স রিজার্ভ রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সম্প্রতি দেশজুড়ে বিভিন্ন নাশকতা ও সহিংসতার ঘটনা ঘটেছে। যারা এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত ছিল, তাদের সিসিটিভি ও ভিডিও ফুটেজ এবং অন্যান্য তথ্যাদি বিশ্লেষণ করা হচ্ছে। দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে কাজ করছে র‌্যাব।

র‌্যাবের সাইবার মনিটরিং টিম এসব দুষ্কৃতকারীকে শনাক্ত করছে। তাদের আইনের আওতায় নিয়ে আসতে সার্বক্ষণিক সাইবার জগতে নজরদারি রাখছে। যে কোনো মূল্যে জনজীবনের সুরক্ষা দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল,২৮ অক্টোবর রাজনৈতিক সমাবেশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১০

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১১

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১২

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১৩

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১৪

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৫

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৬

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৭

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১৮

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

১৯

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

২০
X