কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ১০:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ট্রেন চলাচল স্বাভাবিক, ফাঁকা মহাসড়ক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অবরোধের প্রথম দিনে সড়কে দূরপাল্লার বাস, পণ্যবাহী যানবাহন চলাচল খুব একটা দেখা যায়নি। রাজধানীতেও বিচ্ছিন্নভাবে বাসসহ গণপরিবহন চলাচল করতে দেখা গেছে। নৌ-পথেও লঞ্চ চলাচল ছিল তুলনামূলক কম। তবে স্বাভাবিক ছিল ট্রেন চলাচল।

আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) কমলাপুর রেল স্টেশনে ৫৬ জোড়া ট্রেনের শিডিউল ছিল। এর মধ্যে বিকেল পর্যন্ত ৩০ জোড়া ট্রেন স্টেশন ছেড়ে গেছে, কোনো শিডিউল বিপর্যয় ঘটেনি। তবে স্টেশনে তুলনামূলক যাত্রীর চাপ কম।

কমলাপুর রেল স্টেশন ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ বিন সারওয়ার কালবেলাকে বলেন, স্টেশনে যাত্রীর চাপ কিছুটা কম। মূলত আগে থেকে যারা টিকিট কেটেছিলেন তারাই স্টেশনে এসেছেন। তাৎক্ষণিক টিকিট কাটা যাত্রীর সংখ্যা কম। ট্রেনের শিডিউল নিয়মিত রয়েছে। বিপর্যয় হওয়ার সম্ভাবনা নেই।

সহিংসতা রোধে রাজধানীর মহাখালী, সায়েদাবাদসহ বিভিন্ন বাস টার্মিনালে মালিক-শ্রমিকদের পাহারা দিতে দেখা গেছে। গত সোমবার বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে ঢাকাসহ সারা দেশে যাত্রী ও পণ্যবাহী যানবাহন চালানোর ঘোষণা দেয় মালিক সমিতি।

মঙ্গলবার বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ কালবেলাকে বলেন, মানুষ সহিংসতার ভয়ে খুব একটা রাস্তায় নামেনি। যাত্রী সংকটের কারণে পুরোপুরিভাবে যানবাহন চলেনি। তবে রাজধানীসহ আশপাশের জেলাসমূহে সীমিত পরিসরে বাস চলাচল করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালু খেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১০

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১১

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১২

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১৩

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১৪

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

১৬

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১৭

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১৮

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১৯

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

২০
X