কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ০৯:০৫ পিএম
অনলাইন সংস্করণ

যাত্রাবাড়ী ও শনির আখড়ায় জামায়াতের মহাসড়ক অবরোধ

মঙ্গলবার রাতে যাত্রাবাড়ী ও শনির আখড়ায় জামায়াত মহাসড়ক অবরোধ করে। ছবি : কালবেলা
মঙ্গলবার রাতে যাত্রাবাড়ী ও শনির আখড়ায় জামায়াত মহাসড়ক অবরোধ করে। ছবি : কালবেলা

সরকারের পদত্যাগ, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ নেতৃবৃন্দের মুক্তি ও কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে কেন্দ্র ঘোষিত ৩ দিনব্যাপী সড়ক, নৌ-পথ এবং রেলপথ অবরোধ কর্মসূচির অংশ হিসেবে অবরোধের ১ম দিন শেষে রাতেও রাজধানীর যাত্রাবাড়ী ও শনির আখড়ায় চিটাগং রোডে মহাসড়ক অবরোধ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি প্রফেসর ড. আব্দুল মান্নানের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ড. মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য মোহাম্মদ শাহজাহান, আব্দুর রহিম, মাওলানা আমিনুল ইসলাম, সাদেক বিল্লাহ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ড. আব্দুল মান্নান বলেন, আমরা দেশে জনগণের ভোট অধিকার প্রতিষ্ঠিত করতে চাই। বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের সাধারণ মানুষকে দ্রব্যমূল্যের যাঁতাকল হতে মুক্তি দিতে চায়। আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ সকল নেতৃবৃন্দের মুক্তি দিন। কেয়ারটেকার সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে হবে। অতি দ্রুত এই সরকারকে পদত্যাগ করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১০

মমতাজের জামিন বহাল

১১

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

১২

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

১৩

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

১৪

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

১৫

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

১৬

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

১৭

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

১৮

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

১৯

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

২০
X