কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ০৬:২১ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ

সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইসলামী সহযোগী সংস্থার (ওআইসি) আন্তর্জাতিক নারী সম্মেলনে যোগ দিতে আগামী রোববার (৫ নভেম্বর) সৌদিতে যাবেন তিনি।

আগামী ৬ থেকে ৮ নভেম্বর জেদ্দায় এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন শেষে ওমরাহ পালন করবেন প্রধানমন্ত্রী।

বুধবার (১ নভেম্বর) পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা জানান।

আব্দুল মোমেন বলেন, জেদ্দায় নারী সম্মেলন হবে। প্রধানমন্ত্রী ৫ নভেম্বর প্রথমে মদিনায় যাবেন। সেখান থেকে জেদ্দায় সম্মেলনে যোগ দেবেন। পরে মক্কায় যাবেন। সৌদি আরব সফর শেষে ৭ নভেম্বর দেশের পথে রওনা দেবেন প্রধানমন্ত্রী।

এই সফরের সময় শেখ হাসিনার সঙ্গে ওআইসির মহাসচিব, ইরানের ভাইস প্রেসিডেন্ট, সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হবে বলে আশা করা হচ্ছে।

সৌদি সফরে গাজা নিয়ে কোনো আলোচনা হবে কিনা- এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সৌদির সম্মেলনে গাজা প্রসঙ্গ উঠবে বলে আমরা আশা করি। এ বিষয়ে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। গাজায় যে মানবতা দলিত হচ্ছে, এ বিষয়ে আমরা সোচ্চার অবস্থান নিয়েছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১০

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১২

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৪

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৫

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৬

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৭

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৮

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৯

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

২০
X