কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ০৫:৩৫ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

সায়মা ওয়াজেদকে রবীন্দ্র উপাচার্যের অভিনন্দন

ছবি : সৌজন্য
ছবি : সৌজন্য

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ। তিনি গতকাল ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত বিশ্বস্বাস্থ্য সংস্থার ৭৬তম অধিবেশনে সংস্থাটির দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নির্বাচিত হয়েছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যারী বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতক ও ক্লিনিক্যাল সাইকোলজিতে স্নাতকোত্তর সায়মা ওয়াজেদ ২০০৮ সাল থেকে শিশুদের অটিজম ও স্নায়বিক জটিলতা বিষয়ে কাজ করছেন। তার দীর্ঘদিনের কাজের স্বীকৃতি স্বরূপ এ অর্জন বাংলাদেশকে গর্বিত করেছে।

সায়মা ওয়াজেদকে অভিনন্দন বার্তা জানিয়েছন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম। উপাচার্য তার অভিনন্দন বার্তায় জানান, বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এবং তার কন্যা সায়মা ওয়াজেদ প্রত্যেকেই শিশুদের কল্যাণে কাজ করেছেন। বিশেষ করে অটিস্টিক শিশুদের জন্য সায়মা ওয়াজেদ যেভাবে নিজেকে নিয়োজিত করেছেন তা অনন্য।

উপাচার্য বলেন, ‘সায়মা ওয়াজেদের বিজয়ে আমরা গর্বিত ও আনন্দিত। আমি তার উত্তরোত্তর সাফল্য কামনা করি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১০

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১১

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১২

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৩

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৪

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৫

আবারও দেশে ভূমিকম্প

১৬

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৭

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৮

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৯

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

২০
X