কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ০৫:৪৯ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ০৬:১০ পিএম
অনলাইন সংস্করণ

প্যারিস সম্মেলনে ‘প্রোবোনো অ্যাওয়ার্ড’ গ্রহণ করেছেন বাংলাদেশের ইশরাত হাসান

প্রোবোনো অ্যাওয়ার্ড গ্রহণ করলেন বাংলাদেশি আইনজীবী ইশরাত হাসান। ছবি : কালবেলা
প্রোবোনো অ্যাওয়ার্ড গ্রহণ করলেন বাংলাদেশি আইনজীবী ইশরাত হাসান। ছবি : কালবেলা

ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক বার এসোসিয়েশনের বার্ষিক সম্মেলন পূর্বে ঘোষিত প্রোবোনো অ্যাওয়ার্ড গ্রহণ করলেন বাংলাদেশি আইনজীবী ইশরাত হাসান।

বৃহস্পতিবার (২ নভেম্বর) প্যারিসের প্যালেস দ্য কংগ্রেস দ্য প্যারিসের কনফারেন্স হলে আন্তর্জাতিক বার এসোসিয়েশনের প্রেসিডেন্ট হোরাসিও বার্নাডে নেটো ইশরাতের হাতে এই পুরস্কার তুলে দেন। এ সময় সঙ্গে ছিলেন প্রোবোনো কমিটির কো-চেয়ার ওডিটি গেলডেনহোয়েস। এ ছাড়া সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত আইনজীবীরা এ সময় উপস্থিত ছিলেন।

জানা গেছে, নারী ও শিশু অধিকার রক্ষায় আইনি লড়াই করে প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক প্রো-বোনো অ্যাওয়ার্ড পেয়েছেন সুপ্রিমকোর্টের আইনজীবী ইশরাত হাসান। ২০২০ সালের নভেম্বরে করোনার সময়ে লন্ডনে আন্তর্জাতিক বার অ্যাসোসিয়েশনের ভার্চুয়াল সম্মেলনে বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছিল। ইংল্যান্ড, ভারত, পাকিস্তান ও ইকুয়েডরের ছয় প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে তিনি এ পুরস্কার অর্জন করেছিলেন।

যোগাযোগ করা হলে আইনজীবী ইশরাত হাসান জানান, বাংলাদেশে নারী ও শিশুদের আইনি সুরক্ষার লড়াইয়ের প্রতিদানস্বরূপ আমাকে এই পুরস্কার দেওয়া হয়। আন্তর্জাতিক পর্যায়ে এই স্বকৃতি দেশের জন্য বিশাল অর্জন বলে আমি মনে করি।

অনুষ্ঠানে হোরাসিও বার্নাডে নেটো বলেন, আইনজীবী ইশরাত হাসান আইবিএ প্রোবোনো অ্যাওয়ার্ড পাওয়ায় আমি অত্যন্ত আনন্দিত। বাংলাদেশের নারী ও শিশুদের অধিকার আদায়ে তার অক্লান্ত প্রচেষ্টা ভবিষ্যৎ প্রজন্ম স্মরণ রাখবে। শিশুদের মাতৃদুগ্ধপানকালে মায়েদের প্রাইভেসি নিশ্চিত করার জন্য জনবহুল স্থানগুলোতে ব্রেস্টফিডিং রুম স্থাপনের বিষয়টি বাংলাদেশের সমাজ ব্যবস্থায় অভূতপূর্ব এবং প্রশংসনীয় উন্নতি। ইশরাত হাসানের মতো আইনজীবীদের উৎসর্গ এবং নিঃস্বার্থ প্রচেষ্টায় বিশ্ব আরও উন্নত এবং বাসযোগ্য হবে।

আন্তর্জাতিক বার অ্যাসোসিয়েশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জনস্বার্থে আইনজীবী ইশরাত হাসানের অনেক কাজ রয়েছে।

১৯৪৭ সালে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক সংগঠনটির সদর দপ্তর লন্ডনে। বিশ্বের ৮০ হাজার আইনজীবী, ১৯০টি বার অ্যাসোসিয়েশন এবং ল’-সোসাইটি আন্তর্জাতিক বার অ্যাসোসিয়েশনের সদস্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X