কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০৬:০৫ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ০৬:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ডিএনসিসি কর্মকর্তাদের নিয়মিত অফিসে উপস্থিতি নিশ্চিতে চিঠি

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

নিজেদের সব কর্মকর্তাকে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা-২০১৯ যথাযথভাবে অনুসরণ করে অফিসে উপস্থিতি নিশ্চিত করার জন্য চিঠি দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

আজ সোমবার (৬ নভেম্বর) ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক এ বিষয়ে নির্দেশনাসহ একটি অফিস আদেশ জারি করেন।

তিনি জানান, জারি করা নির্দেশনা পালনে অবহেলা প্রদর্শিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করা হবে। ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, সচিব, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, প্রধান প্রকৌশলী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রত্যেক মাসে দুটি আঞ্চলিক অফিস পরিদর্শন করে এ বিষয়ে মেয়র বরাবর প্রতিবেদন দাখিল করবেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, চিঠিতে কর্মকর্তাদের অফিসে নিয়মিত উপস্থিতির পাশাপাশি বাকি নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, সব কার্যালয়ে নথিপত্র, আসবাবপত্র ইত্যাদি সর্বদা পরিপাটি করে রাখা নিশ্চিত করতে হবে। কার্যালয়ের চারপাশের এলাকা অবাঞ্ছিত বা পরিত্যক্ত দ্রব্য ফেলা থেকে মুক্ত রাখতে হবে। সব কার্যালয়ে উন্মুক্ত স্থানগুলো যথাসম্ভব সবুজায়ন করতে হবে। জীর্ণ, ভাঙা, আসবাবপত্র, বিনষ্টযোগ্য নথির তালিকা করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

কর্মচারীদের নিজ কর্মপরিবেশে পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য উদ্বুদ্ধ করতে হবে। ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার দায়িত্ব আমাদের সবার’ বা এ সংক্রান্ত কোনো স্লোগান প্রত্যেক কার্যালয়ে ব্যবহার করতে হবে। সব কার্যালয় ধূমপানমুক্ত রাখা নিশ্চিত করতে হবে। সব কার্যালয়, আবাসিক কোয়ার্টার ইত্যাদির ছাদ, কমন স্পেস, সিঁড়ি, সানসেট, পানির ট্যাংক ইত্যাদি নিয়মিত পরিষ্কার করতে হবে। অফিসে আসা নাগরিক, সেবা গ্রহণকারীদের পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য উদ্বুদ্ধ করতে হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১০

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১১

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১২

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৩

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৪

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৫

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৬

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৭

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৮

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৯

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

২০
X