কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৩, ০৩:০৬ পিএম
আপডেট : ২৪ জুন ২০২৩, ০৩:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

জাপানের রাইজিং সান সম্মাননা পেলেন ঢাবির অধ্যাপক আবুল বারকাত

ড. আবুল বারকাত
ড. আবুল বারকাত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবুল বারকাতকে ‘দি অর্ডার অব রাইজিং সান, গোল্ড রেস উইথ নেক রিবন’ সম্মাননা দিয়েছে জাপান। বৃহস্পতিবার (২২ জুন) ঢাকায় জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির বাসভবনে তার হাতে এ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

ড. আবুল বারকাত ছাড়াও এ বছর আরও দুই বাংলাদেশি এ সম্মাননা পেয়েছেন। তারা হলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সমন্বয়কারী (এসডিজি) ও বাংলাদেশ স্কাউটসের সভাপতি আবুল কালাম আজাদ ও জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জেবিসিসিআই) সাবেক সভাপতি, হক'স বে অটোমোবাইলসের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হক।

অধ্যাপক ড. আবুল বারকাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। একাডেমিক ক্ষেত্রে জাপানি অধ্যয়নের শক্তিশালী ভিত্তি স্থাপনে অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে জাপান সরকার এ সম্মাননা দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানিজ স্টাডিজ বিভাগ খোলায় অধ্যাপক বারকাতকে কৃতজ্ঞতা জানান রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।

রাষ্ট্রদূত উল্লেখ করেন, বর্ণাঢ্য কর্মজীবনে অধ্যাপক বারকাত গুরুত্বপূর্ণ সব ভূমিকা পালন করেছেন। ৪১ বছরের কর্মজীবনে তেমনই একটি ভূমিকা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানিজ স্টাডিজ বিভাগ প্রতিষ্ঠা।

তিনি বলেন, ঢাবির অর্থনীতি বিভাগের অধ্যাপক হিসেবে আবুল বারকাত ১৯৯৪ সাল থেকে জাপানের ওডিএ প্রকল্প এবং জাপানের অর্থনীতির সঙ্গে যুক্ত অসংখ্য বক্তৃতা দিয়েছেন, সমীক্ষা চালিয়েছেন এবং মূল্যায়ন প্রতিবেদন প্রকাশনা বের করেছেন। তিনি ২০১২ সাল থেকে পরিচালক হিসেবে জাপান স্টাডি সেন্টারের (জেএসসি) উন্নয়নে অবদান রেখেছেন।

জাপানের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত শিনজো আবে ২০১৪ সালে বাংলাদেশ সফরের সময় ‘জাপান স্টাডি সেন্টার’ পরিচালিত গবেষণা কার্যক্রমকে জোরদার করার অঙ্গীকার করেছিলেন। ২০১৮ সালে স্টাডি সেন্টারকে বিভাগে উন্নীত করা হয়। এতে ছাত্ররা জাপানিজ স্টাডিজ বিষয়ের ওপর স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে পারছেন ।

২০২২ সালের ৩ নভেম্বর অধ্যাপক বারকাতকে জাপান সরকার পুরস্কার প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও বিভাগের চেয়ারম্যান আবদুল্লাহ-আল-মামুনও উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১০

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১১

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১২

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৩

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৪

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৫

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৬

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৭

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৮

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৯

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

২০
X