কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩, ০৮:৩৪ এএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ১২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

রাষ্ট্রপতির সঙ্গে সিইসির বৈঠক আজ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আহমেদের সঙ্গে সিইসি কাজী হাবিবুল আউয়াল। পুরোনো ছবি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আহমেদের সঙ্গে সিইসি কাজী হাবিবুল আউয়াল। পুরোনো ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানাতে আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।

প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) একান্ত সচিব রিয়াজউদ্দীন গত শনিবার (৪ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেন। সাধারণত ভোটের তপশিল ঘোষণার আগে এমন বৈঠক অনুষ্ঠিত হয়।

সিইসির একান্ত সচিব বলেন, ৯০ দিনের ক্ষণগণনা শুরুর পর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছিল ইসি। ৯ নভেম্বর দুপুরে সাক্ষাতের সময় দেওয়া হয়েছে।

তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলো নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে আন্দোলনে রয়েছে। নির্বাচন কমিশন বলছে, এই দাবি পূরণের বিষয়টি তাদের এখতিয়ারের বাইরে। তাদের সাংবিধানিক দায়িত্ব হলো ভোটের আয়োজন করা।

২০১৮ সালের ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচনের পর সংসদের প্রথম অধিবেশন বসে ৩০ জানুয়ারি। বিধান অনুযায়ী এর আগে ৯০ দিনের মধ্যে ভোট হতে হবে। সেই হিসাবে গত ১ নভেম্বর থেকে নির্বাচনের ক্ষণগণনা শুরু হয়েছে। ২৯ জানুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা আছে। এ মাসের মাঝামাঝি সময়ে ভোটের তপশিল ঘোষণা হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১০

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১১

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১২

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৩

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৪

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৫

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৬

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৭

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৮

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৯

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

২০
X