বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩, ১২:৫৬ পিএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ০২:০২ পিএম
অনলাইন সংস্করণ

দুর্নীতির বিরুদ্ধে সবাইকে ‘নো’ বলতে হবে : ঢাকা জেলা প্রশাসক

ঢাকার জেলা প্রশাসক আনিসুর রহমান। ছবি : কালবেলা
ঢাকার জেলা প্রশাসক আনিসুর রহমান। ছবি : কালবেলা

দুর্নীতির বিরুদ্ধে সবাইকে ‘নো’ বলতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকার জেলা প্রশাসক আনিসুর রহমান। তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। লাইনে দাঁড়িয়ে যেকোনো বিল জমা দিত হতো। এখন অনলাইনে সব বিল জমা দেওয়া হয়েছে। এভাবে দুর্নীতি বন্ধ করা সম্ভব হচ্ছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) ঢাকা জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে সরকারের মাইগভ অ্যাপসের ৫৯টি ডিজিটাল সেবার উদ্বোধন করেন জেলা প্রশাসক। এ সময় ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী হাফিজুল আমিনের সভাপতিত্বে আইসিটি বিভাগের এটুআই প্রোগ্রামের প্রজেক্ট এনালিস্ট (উপসচিব) মোহাম্মদ সালাহ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মমতাজ বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে আনিসুর রহমান বলেন, 'বাংলাদেশ মধ্যম আয় ও ডিজিটাল দেশ হয়েছে। খাজনা ঘরে বসে দেওয়া যায়। একজন নাগরিক ঘরে বসে সেবা নিতে পারবে। সেবা নাগরিকদের কাছে পৌঁছে দিতে চাচ্ছি। ঘরে বসে ৫৯ টি সেবা অনলাইনে ঘরে বসে নাগরিকরা নিতে পারবে৷ প্রধানমন্ত্রীর যে স্মার্ট বাংলাদেশের যে ঘোষণা দিয়েছেন, সেই অগ্রযাত্রার পথে এগোল ঢাকা জেলা প্রশাসন।

৫৯ টি সেবাসমুহ হলো : অত্যাবশ্যকীয় পণ্যের ডিলিং লাইসেন্স, ডুপ্লিকেট লাইসেন্স ও লাইসেন্স নবায়ন আবেদনের মোট ৫১ টি সেবা, ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রত্যয়ন/সনদ প্রাপ্তির আবেদন, বীর মুক্তিযোদ্ধা সন্তান/নাতি/নাতনিদের প্রত্যয়নের আবেদন, পরীক্ষা কেন্দ্র স্থাপনের অনুমতির আবেদন, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রিসাইডিং অফিসার নিয়োগের আবেদন, এডহক কমিটিতে অভিভাবক সদস্য মনোনয়নের আবেদন, এনজিওসমূহের প্রকল্প বাস্তবতা সম্পর্কিত প্রত্যয়নপত্রের জন্য আবেদন, শিক্ষানুরাগী ব্যক্তি মনোনয়নের আবেদন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান নতুনভাবে স্থাপনের জন্য/পাঠদানের জন্য দূরত্ব সনদের আবেদন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১০

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১১

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১২

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৩

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৪

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৫

পর্তুগালের একাদশ ঘোষণা

১৬

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৭

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৮

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৯

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

২০
X