কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩, ১১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে ভোট বর্জন করবে হিন্দু মহাজোট

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেছেন জাতীয় হিন্দু মহাজোটের নেতারা।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেছেন জাতীয় হিন্দু মহাজোটের নেতারা।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগ প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ না নিলে প্রয়োজনে ‘ভোট বর্জন’ করা হবে বলে জানিয়েছেন জাতীয় হিন্দু মহাজোটের নেতারা।

শুক্রবার (১০ নভেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা।

জাতীয় হিন্দু মহাজোটের নেতারা অভিযোগ করে বলেন, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার ব্যাপারে আওয়ামী লীগ যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, তা তারা ক্ষমতায় আসার পর বাস্তবায়ন করেনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগ প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ না নিলে প্রয়োজনে ‘ভোট বর্জন’ করা হবে।

সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় কুমার রায়। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০১৮ সালে সংখ্যালঘু কমিশন গঠন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নসহ সাতটি সংখ্যালঘু স্বার্থবান্ধব অঙ্গীকার করেছিল আওয়ামী লীগ। কিন্তু তার কিছুই বাস্তবায়ন করেনি; বরং আওয়ামী লীগ সরকার সংখ্যালঘুদের বারবার উপেক্ষা করার চেষ্টা করছে। ‌

লিখিত বক্তব্যে বলা হয়, আওয়ামী লীগ নিজেদের সংখ্যালঘুবান্ধব দাবি করলেও তাদের সরকারের সময়ে হিন্দুদের ওপর বেশি নির্যাতন হচ্ছে। সরকারি দলের নেতারা নির্যাতন করছেন। প্রশাসনের কর্মকর্তারাও এর সঙ্গে যুক্ত আছেন। সংখ্যালঘুরা এখন নিরাপত্তাহীন পরিবেশের মধ্যে আছে।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় কুমার রায় ও আন্তর্জাতিক সম্পাদক রিপন দে। মৃত্যুঞ্জয় কুমার রায় বলেন, হিন্দুরা আওয়ামী লীগকে ভোট দেয়- এই বলে আর পার পাওয়া যাবে না। কারণ, গত ১৫ বছরে আওয়ামী লীগ সংখ্যালঘুদের কথা দিয়ে তা ‘বরখেলাপ’ করেছে। জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে আবার সংখ্যালঘুদের ওপর হামলা ও নির্যাতন বাড়ার আশঙ্কা জানিয়েছেন তিনি। এ জন্য জাতীয় নির্বাচন কমিশনের কাছে দেশের ভোটের আগে-পরে হিন্দু-অধ্যুষিত এলাকাগুলোতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিশ্চিতের দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি প্রবীর রঞ্জন হালদার ও জ্যেষ্ঠ সহসভাপতি মিঠু রঞ্জনও বক্তব্য দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১০

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১১

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১২

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৩

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৪

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৫

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৭

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৮

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৯

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

২০
X