কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ১১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

রংপুরের ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি হিন্দু মহাজোটের

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মানববন্ধন। ছবি : কালবেলা
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মানববন্ধন। ছবি : কালবেলা

ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলদাদপুর গ্রামে সম্প্রতি ২২টি হিন্দু পরিবারের উপর হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত পরিবারসমূহে পর্যাপ্ত ক্ষতিপূরণ এবং হামলাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

বুধবার (৩০ জুলাই) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়।

জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি সজিব কুন্ডু তপুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় হিন্দু মহাজোটের (একাংশ) মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক, যুগ্ম মহাসচিব ডা. হেমন্ত কুমার দাস, বিশ্বনাথ মোহন্ত, নকুল চন্দ্র মন্ডল, অ্যাড. শুভ মজুমদার, সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার বর্মন, ঢাকা মহানগর সভাপতি শ্যামল ঘোষ, জাতীয় হিন্দু যুব মহাজোটের সভাপতি গৌতম সরকার অপু, হিন্দু ছাত্র মহাজোটের সাধারণ সম্পাদক নিলয় পাল আদর, সাংগঠনিক সম্পাদক উৎপল ভৌমিক, গণমাধ্যম বিষয়ক সম্পাদক শুভজিৎ চক্রবর্তী, সুর্য অধিকারী, ইমন ভক্ত প্রমুখ।

বক্তাগণ বলেন, আমরা আশা করেছিলাম- বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় হিন্দু সম্প্রদায় শান্তিতে থাকতে পারবে। কিন্তু আমাদের সে আশা ছিল মরিচীকা মাত্র। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের কিছুদিন পরেই যশোরের অভয়নগর উপজেলার ডহরমসিয়াহাটি গ্রামের ২০টি বাড়ি পুড়িয়ে দেওয়া, ভাঙচুর ও লুটপাট করা হয়। সে হামলার ঘটনায় হিন্দু সম্প্রদায়ের মানুষরা এখনো আতঙ্কে দিন কাটাচ্ছেন। তার রেশ কাটতে না কাটতেই আবার সেই একই অজুহাতে একই কায়দায় রংপুরের গঙ্গাচড়ায় ২২টি হিন্দু পরিবারের উপর হামলা, ভাঙচুর ও লুটপাট চলে। উদ্দেশ্য, বাংলাদেশকে হিন্দুশূন্য করা।

তারা অবিলম্বে সকল দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার ও দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের দাবি জানান। একইসাথে সরকারি খরচে ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি নির্মাণ ও যথাযথ ক্ষতিপূরণ দেয়ার দাবি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

১০

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

১১

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১২

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১৩

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১৪

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৫

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৬

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৭

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৮

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৯

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০
X