কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩, ০১:৪৩ পিএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ০২:০৮ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে বাসে আগুন দিতে গিয়ে ছাত্রদল নেতা আটক

গ্রেপ্তার ছাত্রদল নেতা মামুন মজুমদার। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার ছাত্রদল নেতা মামুন মজুমদার। ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরায় আব্দুল্লাহপুরে বাসে আগুন দিয়ে পালানোর সময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক মামুন মজুমদারকে (৩৫) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২)। সোমবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে এ বিষয়ে উত্তরায় এক সংবাদ সম্মেলনে করেন র‍্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল মোস্তাক আহমেদ। তিনি জানান, সকালে আব্দুল্লাহপুরে প্রজাপতি পরবিহনের একটি বাসে আগুন দিয়ে পালানোর সময় মামুন মজুমদার নামে এক নাশকতাকারীকে হাতেনাতে গ্রেপ্তার করে সাদা পোশাকধারী র‍্যাব। তিনি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাব জানতে পেরেছে মামুন নাশকতার উদ্দেশে মোটরসাইকল থেকে হাফ লিটার পেট্রল নিয়ে প্রজাপতি নামের ওই বাসটিতে উঠেন। বাসটি আব্দুল্লাহপুর আসলে পেছনের সিটে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় র‍্যাবের নজরদারিতে ধরা পড়ে যায় সে।

সোহেল রানা নামে তার আরেক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। তাকে ধরতে অভিযান অব্যাহত আছে বলেও জানান র‍্যাব-১ এর অধিনায়ক।

সর্বশেষ তথ্যে জানা গেছে, তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় প্রজাপতি পরবিহনের ওই যাত্রীবাহী বাসটি বেশি ক্ষতিগ্রস্ত হয়নি। কেউ হতাহতও হয়নি। তবে পেছনের দুটি সিট পুড়ে গেছে।

প্রসঙ্গত, ঢাকায় গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে ঘিরে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক পুলিশ সদস্য নিহত হন। পরদিন ২৯ অক্টোবর হরতাল পালন করে বিএনপি। এরপর তিন দফায় ৭ দিনের অবরোধ কর্মসূচি শেষ হয় গত শুক্রবার (১০ নভম্বের) ভোর ৬টায়।

এবার চতুর্থ দফায় রোববার (১২ নভেম্বর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত সড়ক, রেল ও নৌপথে অবরোধ কর্মসূচি পালন করেছে দলটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১০

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১১

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১২

আবারও দেশে ভূমিকম্প

১৩

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৪

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৫

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৬

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৭

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৮

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৯

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

২০
X