কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩, ১০:৪৩ এএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ১০:৫০ এএম
অনলাইন সংস্করণ

১৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন 

সড়কে বিজিবির টহল। ছবি : সংগৃহীত
সড়কে বিজিবির টহল। ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকাসহ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) সকালে এই তথ্য জানান বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম।

এক খুদে বার্তায় তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ২৫ প্লাটুনসহ সারাদেশে ১৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়াও পর্যাপ্তসংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে।

এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি স্টাফ বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে মানিক দাস (৪৫) নামে একজন দগ্ধ হয়েছেন। তিনি বিমানের ক্লিনার হিসেবে চাকরি করতেন বলে জানা গেছে।

রোববার (১২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর বনানী এলাকায় এ ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, মানিক দাসের শরীরের ৫ শতাংশ ফ্লেম বার্ন রয়েছে। তাকে জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে।

দগ্ধ মানিক দাস জানান, বিমানের স্টাফ বাসে করে বাসায় ফিরছিলেন। এয়ারপোর্ট থেকে বনানীতে ঢোকার সময় জানালা দিয়ে তরল পদার্থ ছুড়ে মারা হয়। এতে গাড়িতে আগুন ধরে যায়।

প্রসঙ্গত, বিএনপি-জামায়াতসহ বিরোধীদলগুলোর ডাকে সারাদেশে চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধের কর্মসূচি চলছে। ঘোষণা অনুযায়ী, রোববার (১২ নভেম্বর) সকাল ছয়টা থেকে শুরু হয়ে মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ছয়টা পর্যন্ত এই অবরোধ চলবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X