কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশকে ৫৭৫ মিলিয়ন ইয়েন অনুদান দেবে জাপান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আঞ্চলিক নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা সক্ষমতা জোরদারে বাংলাদেশকে ৫৭৫ মিলিয়ন ইয়েন অনুদান দেবে জাপান সরকার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ৪১ কোটি ৭৩ লাখ টাকা (প্রতি ইয়েনের দাম ০.৭৩ টাকা ধরে)।

বুধবার (১৫ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য তুলে ধরা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্ধুত্ব ও সহযোগিতার অংশ হিসেবে বাংলাদেশকে এই ৫৭৫ মিলিয়ন ইয়েন অনুদান দেবে জাপান সরকার। এ অর্থ আঞ্চলিক নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা সক্ষমতা জোরদারে সহায়ক হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ অনুদান জাপানের প্রতিশ্রুতির প্রতিফলন। এটি দুদেশের মধ্যে দৃঢ় ও স্থায়ী অংশীদারিত্বেরই প্রমাণ। এ চুক্তি বাংলাদেশ ও জাপানের মধ্যে স্থায়ী অংশীদারিত্বের সাক্ষ্য বহন করে, যা বন্ধুত্ব-সহযোগিতা ও নিরাপদ ভবিষ্যতের জন্য মাইলফলক হিসেবে কাজ করবে।

দ্বিপাক্ষিক এ চুক্তিতে বাংলাদেশের পক্ষে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল ওয়াকার-উজ-জামান ও জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি স্বাক্ষর করেন।

আইএসপিআর থেকে বলা হয়, এ চুক্তি আঞ্চলিক নিরাপত্তা এবং দুর্যোগ ব্যবস্থাপনা সক্ষমতা জোরদারের প্রতিশ্রুতির প্রতিফলন। সামুদ্রিক নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা সক্ষমতা বৃদ্ধিতেও এ অনুদান কাজে লাগানো হবে। বাংলাদেশ এ কর্মসূচির আওতায় কয়েকটি সমুদ্রগামী বোট পাবে, যা বাংলাদেশের বিস্তৃত সমুদ্র উপকূলের নিরাপত্তা নিশ্চিতে কাজে আসবে। উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়, বন্যা ও ভূমিকম্পের মতো দুর্ভোগের সময় নিরাপত্তা এবং উদ্ধার কাজে আসবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X